শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত পাম্পে দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে ক্রেতা নওগাঁয় প্রকাশ্য দিবালোকে স্কুল শিক্ষার্থীকে অপহরণ, নিজ বুদ্ধিমত্তায় পালিয়ে বাঁচলেন যেভাবে শিক্ষার্থী লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, ছুরিকাঘাতে পথচারী গুরুতর আহত, আটক ১ চাইনিজ তাইপেকে হারিয়ে বাছাইপর্বে পঞ্চম বাংলাদেশ ক্যানসার চিকিৎসার কার্যকারিতা কমাতে পারে ভিটামিন বি৩: নতুন গবেষণা পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় আরো ২ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি সেনা এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় আরো দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় পশ্চিম তীরে ইহুদিবাদীদের হামলায় চার ফিলিস্তিনি নিহত হলেন।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইহুদিবাদী ইসরায়েলিদের গুলিতে মারাত্মক আহত লাবিব দুমায়দি নামে ১৯ বছর বয়সী এক তরুণ আজ শুক্রবার সকালে মারা গেছেন। গতকাল সন্ধ্যায় নাবলুস শহরের হুয়ারা এলাকায় অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন। বর্বর ইহুদিবাদীরা এই তরুণের হার্টে গুলি করেছিল।

গতকাল সন্ধ্যায় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ইসরায়েলি সেনাদের সমর্থন নিয়ে হুয়ারা এলাকায় উস্কানিমূলক হামলা চালায় । এর কয়েক ঘন্টা আগে ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরে আর এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে।

এছাড়া, গতকাল সকালের দিকে পশ্চিম তীরের তুলকারাম শহরে ইসরায়েলি সেনারা গুলি চালিয়ে হুজাইফা ফারেস এবং আব্দুর রহমান আতা নামে দুই তরুণকে শহীদ করে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, এ দুই তরুণ তাদের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের সদস্য।

সূত্র : পার্সটুডে।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit