শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, ছুরিকাঘাতে পথচারী গুরুতর আহত, আটক ১ চাইনিজ তাইপেকে হারিয়ে বাছাইপর্বে পঞ্চম বাংলাদেশ ক্যানসার চিকিৎসার কার্যকারিতা কমাতে পারে ভিটামিন বি৩: নতুন গবেষণা পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে কানাডা, অভিযোগ ভারতের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় বসবাসরত খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জারের মৃত্যুর পর থেকেই ভারত ও কানাডার সম্পর্কের অবতি ঘটতে শুরু করে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যখন এই হত্যার জন্য ভারতের দিকে আঙুল তোলেন, তখন সেই সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। এই অবস্থায় ভারত থেকে কানাডার ৪১ কূটনীতিককে সরিয়ে নিতে বলেছে দিল্লি। কয়েক দিন আগের ওই নির্দেশের বিষয়ে গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সেই ইস্যুতে কড়া বার্ত দিয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলেছে, অরিন্দম বাগচি জানিয়েছেন ১০ অক্টোবরের মধ্যে কানাডার কূটনীতিকদের দেশে ফেরাতে হবে। পাশাপাশি তিনি জানান, ভারতে নিযুক্ত কানাডার কূটনীতিকদের সংখ্যা ‘বেশি’। বর্তমান পরিস্থিতে কূটনীতিকদের সংখ্যায় সামঞ্জস্য আনতে ৪১ জনকে দেশে ফিরিয়ে নিতে বলা হয়েছে কানাডাকে।অরিন্দম বাগচি আরও জানান, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে কানাডা। তাই কূটনীতিকদের সংখ্যায় সামঞ্জস্য আনতে চাইছে দিল্লি। 

এর আগে নিজ্জার হত্যা নিয়ে জাস্টিন ট্রুডোর অভিযোগের পর কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করা হয়। জানা যায়, তিনি কানাডায় নিযুক্ত ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর স্টেশন চিফ ছিলেন। পরে দিল্লিতে নিযুক্ত কানাডার এক কূটনীতিককেও বহিষ্কার করে দিল্লি। কানাডার বহিষ্কৃত কূটনীতিকও গুপ্তচর সংস্থার কর্মকর্তা ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কূটনীতিক বহিষ্কারের পর থেকে দুই দেশের সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকে। অরিন্দম বাগচি বলেন, ভারতে কানাডার কূটনীতিকদের সংখ্যা অনেকটাই বেশি। তারা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়। এমন পরিস্থিতিতে কূটনীতিকদের সংখ্যায় সামঞ্জস্য আনার বিষয়ে দুই দেশের আলোচনা চলছে। ‘আমরা চাই কানাডা এদেশে তাদের কূটনীতিকদের সংখ্যা কমাক,’ বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বর্তমানে কানাডার ৬২ জন কূটনীতির ভারতে রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit