শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

জ্যাকুলিনকে কটাক্ষ, জেল থেকেই আইনি নোটিশ সুকেশের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২৩১ Time View

বিনোদন ডেস্ক : ২০০ কোটি রুপির আর্থিক তছরুপের মামলায় আপাতত তিহার জেলেই দিন কাটছে ধনকুবের কনম্যান সুকেশ চন্দ্রশেখরের। তবে জ্যাকুলিনকে যেন তিনি কোনোভাবেই ভুলতে পারছেন না। গত দুই বছর ধরে জেলে তিনি। তবু প্রেমিকা জ্যাকুলিনের ভালো মন্দে যেন ঢাল হয়ে রয়েছেন তিনি। সম্প্রতি জ্যাকুলিনের ছবিতে কটাক্ষ করায় গায়ক মিকা সিংহকে আইনি নোটিশ পাঠালেন সুকেশ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি বিদেশ গিয়েছিলেন জ্যাকুলিন। সেখানেই হলিউডের অভিনেতা জিন-ক্লদ ভ্যান ড্যামের সঙ্গে ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেই ছবিতে গিয়ে মন্তব্য করেন মিকা। 

গায়ক লেখেন, ‘তোমাকে সুন্দর লাগছে, পাশের জন সুকেশের তুলনায় ভাল।’ যদিও মন্তব্যটি করে মুছে দেন মিকা। তবে তত ক্ষণ রীতিমতো ছড়িয়ে পড়ে সেই মন্তব্যটি। তার পরই সুকেশের আইনজীবীর তরফ থেকে নোটিশ পৌঁছায় মিকার কাছে। সেখানে বলা হয়, সামাজিক মাধ্যমে তার মক্কেল সুকেশকে কালিমালিপ্ত করা হয়েছে।

মিকাকে সতর্কবাণী দিয়ে সুকেশ বলেন, ‘আমার জীবন খোলা বইয়ের মতো। মিকা যদি ভবিষ্যতে আমার ব্যক্তিগত জীবনে অনধিকারচর্চা করার চেষ্টা করেন তার পরিণতি ভাল হবে না।’ 

মিকাকে সর্বশান্ত করে ছাড়বেন বলে হুমকি দেন সুকেশ। গায়কের ব্যক্তিগত জীবনের অনেক কিছুই নাকি জনসমক্ষে নিয়ে আনবেন, এমন হুমকিও দেন।

শেষে সুকেশ লেখেন, ‘জ্যাকি আমার বেবি, আমার সোনা, তোমাকে পাগলের মতো ভালবাসি। কোনো ধরনের নেতিবাচক জিনিসে কান দেবে না। আমি আছি, তোমার হয়ে সব ঝামেলা সামলে দেব। শুধু তুমি আর তুমি গুরুত্বপূর্ণ। তোমাকে বড্ড মিস করছি, আর তর সইছে না।’

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৩,/সকল ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit