শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

বলিউডে কাজ পেতে যে মাশুল দিতে হয়েছে শেহনাজ গিলকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২০৮ Time View

বিনোদন ডেস্ক : সালমান খানের রিয়্যালিটি শো ‘বিগ বস’ এর মাধ্যমে উত্থান পাঞ্জাবের মেয়ে শেহনাজ গিলের। এর পর বেশ কিছু মিউজিক ভিডিওতে দেখা যায় তাকে। পরে সালমান খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হয় তার। এবার আসছে তার দ্বিতীয় ছবি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’। 

এদিকে মাত্র কয়েক বছরের মধ্যে ছোট পর্দা থেকে বড় পর্দায় উত্থানের পথটা সোজা ছিল না শেহনাজের। এর জন্য অনেকে মাশুল গুনতে হয়েছে এ অভিনেত্রীকে।

যখন ‘বিগ বস ১৩’-এ অংশগ্রহণ করেন সেই সময়ের শেহনাজ ও এখনকার এই তন্বীর মধ্যে অনেক ফারাক। তবে যেটা সবার চোখে পড়ার মতো, তা হলো মাত্র কয়েক বছরেই ওজন ঝরিয়ে ছিপছিপে হয়েছেন তিনি। তবে রোগা হওয়ার পর যেন অনুরাগীদের চক্ষুশূল হতে হলো তাকে। মূলত বলিউডে কাজ পেতে গিয়েই রাতারাতি নিজের মেদ ঝরিয়ে ফেলেছেন অভিনেত্রী। এখন আর পুরনো শেহনাজ হতে চান না বলেই জানান।

তবে কেন পুরনো চেহারায় ফিরতে চান না? তার কথায়, বলিউড ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে ওজন কমাতেই হবে। না হলে পোশাকশিল্পীদের নামী-দামি পোশাকে নিজেকে ফিট করানো সম্ভব হবে না। 

তিনি বলেন, আমি যদি এই ইন্ডাস্ট্রির বাইরের কেউ হতাম, যদি সাধারণ একটা মেয়ে হতাম, তা হলে কখনওই ওজন কমাতাম না। আমারও তেমনই মেয়ে পছন্দ, যার শরীরে মেদ রয়েছে। যে খেতে ভালোবাসে। কিন্তু এখন আমি আর আগের শেহনাজে ফিরতে চাই না। কারণ আমিই জানি কী কষ্ট করে এই চেহারা এনেছি।

 

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৩,/সকল ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit