শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
চাইনিজ তাইপেকে হারিয়ে বাছাইপর্বে পঞ্চম বাংলাদেশ ক্যানসার চিকিৎসার কার্যকারিতা কমাতে পারে ভিটামিন বি৩: নতুন গবেষণা পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

‘আমি স্বপ্নে আছি, কেউ এসে ঘুম ভাঙাক’, পিএসজিকে হারিয়ে বার্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২০২ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ২০ বছর পর চ্যাম্পিয়নস লিগ ফেরার ম্যাচ অভাবনীয় এক জয়ে পেয়েছে নিউক্যাসল ইউনাইটেড। শক্তিশালী পিএসজিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা। এমন জয় বিশ্বাসই হচ্ছে না নিউক্যাসলের হয়ে এই ম্যাচে জালের দেখা পাওয়া ড্যান বার্ন। বললেন, তিনি যেন স্বপ্নের ঘোরে আছেন।

২০০৩ সালের পর চ্যাম্পিয়নস লিগে খেলছে নিউক্যাসল। ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে বুধবার রাতে ইংলিশ ক্লাবটি ৪-১ গোলে হারায় পিএসজিকে। দলটির হয়ে লক্ষ্যভেদ করেন মিগেল আলমিরন, ড্যান বার্ন, সিন লংস্টাফ, ফ্যাবিয়ান স্কার। পিএসজির হয়ে একমাত্র গোলটি করেন লুকাস হার্নান্দেজ।

এই মাঠে খেলা দেখতে দেখতে বড় হয়েছেন বার্ন ও লং লংস্টাফ। ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করা ম্যাচ শেষে বলেন, ‘ভাষা খুঁজে পাচ্ছি না। আমি স্বপ্নে আছি, অপেক্ষা করছি, কেউ এসে আমার ঘুমটা ভাঙাক। পরের লক্ষ্য ডর্টমুন্ডকে হারানো।’

ম্যাচ শেষে উচ্ছ্বসিত ছিলেন লংস্টাফও। ৫০ মিনিটে দলকে ৩-০ গোলে এগিয়ে দেওয়া লংস্টাফ বলেন, ‘আমি ও বার্নি গোল করেছি, এটা অবিশ্বাস্য। নিউক্যাসলের ফুটবলার হিসেবে আমি গর্বিত। আমি খুবই খুশি।’

এমন জয় নিঃসন্দেহ ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে নিউক্যাসলের ভালো করতে অনুপ্রেরণা জোগাবে। ম্যাচ শেষে কোচ এডি হাউ বলছেন সে কথাই, ‘আশা করছি, এই জয় আমাদের মধ্যে বিশ্বাস জোগাবে যে এই টুর্নামেন্টে আমাদের সফল হওয়া প্রয়োজন।’

পিএসজি কোচ লুইস এনরিকে হারের পরও বলছেন পিএসজি অতটা খারাপ খেলেনি, ‘এই ম্যাচগুলো কোচদের জন্য কঠিন। সত্যি বলতে এমন স্কোরলাইন অন্যায্য। যদিও নিউক্যাসলকে অভিনন্দন জানাতেই হবে, তারা খুবই ভালো খেলছে। কিন্তু ৪-১ স্কোরলাইন, এটা মানা কঠিন।’

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit