শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল বিরোধী দল কি শিক্ষার্থীদের হত্যা করে লাশের রাজনীতি করতে চায়: রাশেদ খাঁন দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী

কাদের কঠিন পরিণতি দেখতে চান মাহি?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৯৪ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনয়ের চেয়ে রাজানীতি নিয়েই এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। পারিবারিক ছবি ও নিজের অনুভূতি ব্যক্ত করে প্রায়ই কোনো না কোনো পোস্ট দেন। এছাড়া মাঝে মধ্যেই রাজনীতি সংক্রান্ত পোস্ট দেখা যায় তার ফেসবুক ওয়ালে।

এছাড়াও ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজের নানান কথা। এবার ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝারলেন মাহি। শুধু ক্ষোভই নয়, নাম উল্লেখ না করে দুই ব্যক্তিকে অভিশাপও দিয়েছেন তিনি।

ফেসবুকে এক পোস্টে মাহি লেখেন, ‘আমি কোনোদিন কাউকে সজ্ঞানে অভিশাপ দেইনি। সবসময় আমার শত্রুদের জন্য আল্লাহর কাছে হেদায়েত চেয়েছি। বিনিময়ে শত্রুদের খুব করুন পরিণতিও দেখেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই তাবৎ দুনিয়াতে দুইটা প্রাণী আছে যারা দেখতে অবিকল মানুষের মতোই। তাদের জন্য আমার অন্তরভরা অভিশাপ।

তিনি লেখেন, ‘এই ছোট্ট জীবনে আমার কোনো একটা ভালো কাজ আল্লাহ যদি কবুল করে থাকেন, তাহলে সেই ভালো কাজের বিনিময়ে সৃষ্টিকর্তার কাছে মৃত্যু পর্যন্ত শেষ সিজদাতে যেয়েও আমি ওই দুজনের কঠিন পরিণতি দেখতে চাইব।’

মাহি আরও লেখেন, ‘আমি জানি ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে খালি হাতে ফেরত দিবে না। যারা অন্যের হক নষ্ট করে জায়নামাজে আল্লাহকে খোঁজে তারা আর যাই হোক আল্লাহকে পাবে না। লেখাটা টাইমলাইনে রেখে দিলাম। যেদিন তাদের কঠিন পরিণতি দেখব সেদিন লেখাটা আবার শেয়ার করব।’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। এ বছরের ২৮ মার্চ পুত্রসন্তানের জন্ম দেন এই দম্পতি। সন্তানের নাম রাখেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৩,/সকাল ৯:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit