বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম

ইংল্যান্ডের বিপক্ষে সাউদিকে পাচ্ছে না নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে আজ মাঠে গড়াচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড। তবে কিউইদের জন্য দুঃসংবাদ বয়ে এনেছেন মূল পেসার টিম সাউদি। প্রথম ম্যাচে দলের এই নির্ভরযোগ্য পেসারকে পাচ্ছে না নিউজিল্যান্ড। গতকাল সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক টম লাথাম।

এর আগে গেল মাসে ইংল্যান্ড সফরে বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছিলেন সাউদি। স্ক্যান শেষে আঙ্গুলে চিড় ধরা পড়ে। সেই সঙ্গে জানা যায়, আঙ্গুলের জয়েন্ট নড়ে গেছে। সেই আঙ্গুল নিয়েই অনুশীলনে নেমেছিলেন এই পেসার। কিন্তু অবস্থা খুব একটা সুবিধার মনে হয়নি। 

সাউদির এ কথা থেকেই বোঝা গেছে, যেকোনো সময় দুঃসংবাদ আসতে চলেছে, হলোও তাই। চোটের সর্বশেষ অবস্থা সম্পর্কে নিজেই জানিয়েছেন, ‘এখনো অস্বস্তি বোধ করছি। আঙুলের চারপাশে দাগ ও কিছুটা অসাড়তা রয়ে গেছে।’

সংবাদ সম্মেলনে লাথাম বলেন, ‘কেইন (উইলিয়ামসন) আগে থেকেই নেই, এখন টিমকেও (সাউদিকেও) আমরা পাচ্ছি না। তাকে প্রথম ম্যাচের জন্য নির্বাচন করা হয়নি। অস্ত্রোপচারের পর প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে। সে দ্রুত সেরে উঠছে।’

এর আগে জানা গিয়েছিল, হাঁটুতে অস্ত্রোপচারের পর পুরোপুরি সেরে না ওঠায় নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনকেও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাচ্ছে না নিউজিল্যান্ড। এবার অভিজ্ঞ পেসার সাউদিকেও না পাওয়ার ব্যাপারটি ম্যাচে বেশ ভালোই প্রভাব ফেলবে।

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৩,/সকাল ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit