রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

উপকূলে তুমুল বৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২১৫ Time View

ডেস্ক নিউজ : উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। উত্তাল রয়েছে পটুয়াখালীর উপকূলীয় বঙ্গোপসাগর।

 
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাত নয়টা পর্যন্ত জেলা ১১৯ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে।  

জেলায় থেমে মাঝারি ও ভারী বৃষ্টিতে ঘরবন্দি হয়ে পড়েছেন উপকূলের মানুষজন। এরসঙ্গে বইছে হালকা ঝড়ো হাওয়া। ভারী বর্ষণ ও স্বাভাবিক জোয়ারের চেয়ে কিছুটা পানি বৃদ্ধি পেয়েছে সমুদ্র এবং নদনদীতে।

গভীর সমুদ্রে মাছ ধরা হাজার হাজার ট্রলার আলীপুর-মহিপুর মৎস্য বন্দরসহ বিভিন্ন নদনদীতে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার সমিতির সভাপতি মো. আনসার উদ্দিন মোল্লা জানান, বৈরী আবহাওয়ার কারণে গভীর সমুদ্রের মাছধরা সকল ট্রলার মৎস্য অবতরণ কেন্দ্রসহ বিভিন্ন নদনদীতে নিরাপদ আশ্রয়ে রয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন এই আড়তদার সমিতি নেতা।  

পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ মাহবুবা সুখী জানান, গত ২৪ ঘণ্টায় রাত নয়টা পর্যন্ত জেলা ১১৯ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৩,/সকাল ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit