বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

হাড্ডাহাড্ডি লড়াই শেষে আত্মঘাতী গোলে রিয়ালের জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদ-নাপোলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবে শেষ হাসি হেসেছে লস ব্লাঙ্কোসরা। নাপোলির মাঠে  ৩-২ ব্যবধানে ম্যাচটি জেতে কার্লো আনচেলত্তির দল।

ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্নক খেলতে থাকে দুই দল। ১৯ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন লিও অস্ট্রিগার্ড। সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি রিয়াল। ২৭ মিনিটে বেলিংহামের বাড়ানো বল বক্স থেকে প্লেসিং শটে জালে পাঠান ভিনিসিয়াস। ৩৪ মিনিটে দলকে এগিয়ে নেন বেলিংহাম। কামাভিঙ্গা থেকে পাওয়া বল বক্সে নিয়ে চার নাপোলি ফুটবলারকে কাটিয়ে দারুণ এক শটে জাল খুঁজে নেন ইংলিশ এই মিডফিল্ডার। তার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা। 

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে রেফারির দেওয়া বিতর্কিত এক পেনাল্টি থেকে ম্যাচে সমতা ফেরান জেলিনিস্কি। এরপর দুই দলই খুঁজতে থাকে জয়সূচক গোল। ৭৬ মিনিটে রিয়াল মাদ্রিদ সেটি পেয়ে যায় নাপোলি গোলরক্ষকের ভুলে। ফেদ্রিকো ভার্লবার্দের নেওয়া জোরালো শট নাপোলি ডিফেন্ডার ডি লরেঞ্জোর গায়ে লেগে দিক পালটে ক্রসবারে লাগে। নাপোলি গোলরক্ষক এলেক্স মেরেটের গায়ে লেগে জড়ায় জালে। বাকি সময়ে অনেক চেষ্টা করেও আর ম্যাচের সমতা ফেরাতে পারেনি নাপোলি।

এই জয়ে ‘সি’ গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ৩ পয়েন্ট নিয়ে তার পরেই আছে নাপোলি।

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৩,/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit