বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবিরের ফাঁসি বাংলাদেশকে ১৩১ রানে আটকে রাখল অজিরা শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বন্ধুদের বাসা থেকে কেন খেলা দেখতে বললেন কোহলি?

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার থেকেই ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু। তার আগেই বন্ধুদের অনুরোধ করলেন বিরাট কোহলি। তার অনুরোধ, বিশ্বকাপের খেলা দেখার জন্য তার কাছে যেন কেউ টিকিট না চান। একই অনুরোধ করেছেন বিরাটের স্ত্রী আনুশকা শর্মাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলি লিখেছেন, বিশ্বকাপ শুরু হতে তলেছে। আমার সব বন্ধুদের কাছে অনুরোধ, বিশ্বকাপের সময় টিকিট চেয়ে লজ্জা দেবে না। বাড়িতে বসে খেলার আনন্দ উপভোগ করো।

বিশ্বকাপের টিকিটের চাহিদা তুঙ্গে। অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার পরেই ভারতের সব ম্যাচের টিকিট হু হু করে শেষ হয়ে গেছে। অনেকে অভিযোগ করেছেন, টিকিট বিক্রি শুরু হওয়ার আগে থেকে প্রস্তুতি নিয়েও টিকিট কাটতে পারেননি তারা।

এই অবস্থায় অনেকেই পরিচিতদের কাছ থেকে টিকিট জোগাড়ের চেষ্টা করছেন। সেই তালিকায় রয়েছেন ক্রিকেটারেরাও। বিশ্বকাপের সময় টিকিটের অনুরোধে যাতে মনোযোগ ব্যাঘাত না হয়, তার জন্যই বিরাট আগে থেকে অনুরোধ করলেন বন্ধুদের।

সেই পোস্টের স্ক্রিনশট দিয়ে আনুশকা যোগ করেছেন, বিরাটের কাছ থেকে টিকিট না পেলে তার কাছে যেন কেউ সাহায্য না চান।

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৩,/দুপুর ২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit