বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

অবশেষে আনুশকাকে রেখে উড়াল দিলেন কোহলি

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলে বিশ্বকাপের প্রস্তুতি তুঙ্গে। এর মাঝেই সব ছেড়েছুড়ে গুয়াহাটি থেকে জরুরি বিমানে মুম্বাইয়ে ফিরতে হয় বিরাট কোহলিকে। তার পর থেকে উৎকণ্ঠা আনুশকা শর্মাকে নিয়ে। তবে সব উৎকণ্ঠাকে পেছনে ফেলে দলের সঙ্গে ফের যোগ দিতে মঙ্গলবার রাতে মুম্বাই ছেড়েছেন কোহলি। 

ক্রিকবাজের খবরে বলা হয়, কোহলিকে মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে। তিনি ওডিআই বিশ্বকাপের আগে ভারতীয় দলে যোগ দেওয়ার জন্য মুম্বাই থেকে তিরুবনন্তপুরমের বিমান ধরেন।

ক্রিকবাজের রিপোর্ট অনুসারে, ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে পুরো ভারতীয় দলই বুধবার চেন্নাই উড়ে যাবে। তার আগেই কোহলি মঙ্গলবার রাতে তিরুবনন্তপুরমেই দলের সঙ্গে যোগ দেন এবং তিনি সেখান থেকেই টিমের সঙ্গে চেন্নাই যাবেন। 

এদিকে বিশ্বকাপের আগে বিরাট কোহলিকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিগত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে; দ্বিতীয়বার বাবা হতে চলেছেন বিরাট কোহলি। গর্ভবতী বলিউডের কুইন আনুশকা শর্মা। যা নিয়ে চলছে জোর চর্চাও। 

জল্পনা আরও তুঙ্গে পৌঁছায়, যখন নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগে বিরাট কোহলি দল ছেড়ে তড়িঘড়ি মুম্বাই উড়ে যায়। তবে কি সত্যিই দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন তারকা দম্পতি?

যদিও এই বিষয়ে এখনও নিজেরা কোনো ঘোষণা করেননি বিরাট বা আনুশকা। তবে বিরাটের হঠাৎ করে মুম্বাই উড়ে যাওয়াটা অনেকেই বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন। এমনকি বিশ্বকাপের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে দলের সঙ্গে তিরুবনন্তপুরমে যাননি বিরাট কোহলি। সোমবার ঐচ্ছিক অনুশীলন সেশনও মিস করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। 

যদিও বিসিসিআই-এর তরফে আশ্বস্ত করা হয়েছিল যে, প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলির খেলতে কোনো সমস্যা নেই। 

তারা জানিয়েছিল, ‘ঐচ্ছিক অনুশীলন ছিল। খুব তাড়াতাড়ি কোহলি গোটা দলের সঙ্গে যোগ দেবেন। দলের দরকারে ম্যাচও খেলতে পারেন।’ কিন্তু সেরকম কিছুই ঘটেনি। যদিও বৃষ্টির জন্য তিরুবনন্তপুরমের নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটিও হয়নি। 

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৩,/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit