সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী পিএসএলে আরও একদিন খেলার অনাপত্তিপত্র পেলেন শরিফুল-রানা আলোচনা ‘ব্যর্থ’: ফের সংঘাতে জড়াতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র? ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্রাম্প!

রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে খালেদা জিয়ার: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : বিদেশে চিকিৎসা নিতে অভিযোগ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার (৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, এটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, সেটি প্রমাণ করতে আর কত মহানুভবতা দেখাতে হবে। বেগম জিয়ার পরিবার বিদেশে চিকিৎসার বিষয়ে দরখাস্ত করেছিল, সেই দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে। তার সাজার বিষয়টি যে অবস্থায় আছে সেই বিষয়ে আইনে কোথাও বিদেশে পাঠানোর সুযোগ নেই। খালেদা জিয়াকে বিদেশ নেয়ার বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানান আইনমন্ত্রী।

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদনের বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন বলে দাবি করেন আইনমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে বেগম খালেদা জিয়ার তুলনা করার চেষ্টা করেছেন বিএনপি মহাসচিব। ওয়ান ইলেভেনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন মেনেই বিদেশে গিয়েছেন। শেখ হাসিনার তখন বিদেশ যাওয়া সম্পর্কে অনেক মিথ্যাচার করেছেন মির্জা ফখরুল।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৩,/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit