বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম

রহমানউল্লাহ-রহমত শাহের ব্যাটিং তাণ্ডব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহের ব্যাটিং তাণ্ডব। এই দুই তারকা ব্যাটসম্যান লংকান বোলারদের তুলোধুনো করে ছাড়েন।

শ্রীলংকার বিপক্ষে জয়ের জন্য ৪২ ওভারে আফগানিস্তানকে টার্গেট দেওয়া হয় ২৫৭ রান। রান তাড়ায় ১৯ রানে ইব্রাহিম জাদরানের আউট হারায় আফগানিস্তান। 

এরপর দলের হাল ধরেন রহমানউল্লাহ ও রহমত শাহ। দ্বিতীয় উইকেটে তারা ২১২ রানের জুটি গড়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে গিয়ে বিশ্রামে যান। 

মাঠ থেকে ফেরার আগে ৯২ বলে ৮টি চার আর ৯টি ছক্কার সাহাযে ১১৯ রান করে অপরাজিত থাকেন রহমানউল্লাহ গুরবাজ। ৮২ বলে ১০টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ৯৩ রানে অপরাজিত থাকেন অধিনায়ক রহমত শাহ। 

জয়ের জন্য শেষ দিকে ৬০ বলে প্রয়োজন ছিল মাত্র ২৬ রান। দলকে নিশ্চিত জয়ের পথে রেখে অন্যদের ব্যাটিং দেখার জন্য মাঠ ছাড়েন রহমানউল্লাহ ও রহমাত শাহ। 

মঙ্গলবার গুজরাটের বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে শ্রীলংকা। এদিন আফগান বোলারদের তুলোধুনে করে ৮৭ বলে ১৯টি চার আর ৯টি ছক্কার সাহায্যে ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কুশাল মেন্ডিস।

এরপর অন্য ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে কুশাল মেন্ডিস বিশ্রামে যান। তিনি বিশ্রামে গেলেও দলের বাকি ব্যাটসম্যানরা কেউই প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি।

সাদিরা সামারাবিক্রমা (৩৯), পাথুম নিশানকা (৩০), ধনাঞ্জয়া ডি সিলভা (২২), চারিথ আসালঙ্কা (১২), দিমুথ করুনারত্নে (৮), দুষন হেমন্ত (৫), হালিরু কুমারা (১) ও কাসুন রাজিথা (১) রান করে আউট হন। 

 

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৩,/রাত ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit