শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু

সারা বছরই ময়েশ্চারাইজার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৮১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কেন জরুরি ময়েশ্চারাইজার

সময়কাল কিংবা আবহাওয়া যেমনই হোক ঘরে-বাইরে বিভিন্ন কারণে ত্বকের আর্দ্রতা কমে হয়ে ওঠে শুষ্ক, নিষ্প্রাণ। এ হারিয়ে যাওয়া আর্দ্রতা ফেরাতে ময়েশ্চারাইজার সহায়ক। আর্দ্রতার অভাবে ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে অকালে বুড়িয়ে যায়। ত্বকের কোমলতা ধরে রাখতে, মুখের খড়খড়ে ভাব দূর করতে এবং অকালে বয়সের ছাপ রোধ করতে ময়েশ্চারাইজারের কোনো বিকল্প নেই।

কেমন ময়েশ্চারাইজার ব্যবহার করবেন

ত্বকের ধরন অনুযায়ী নানা ধরনের ময়েশ্চারাইজার পাওয়া যায়। শুষ্ক ত্বকে অয়েল বেসড ময়েশ্চারাইজার ভালো, কারণ শুষ্ক ত্বকে আর্দ্রতা প্রয়োজন সবচেয়ে বেশি। তৈলাক্ত ত্বকের জন্য ওয়াটার বেজড বা জেল ময়েশ্চারাইজার সেরা। এতে তেলের পরিমাণ কম, তাই তৈলাক্ত ত্বকে মানানসই। মিশ্র বা স্বাভাবিক ত্বকে যে কোনো ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে।

তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার আবশ্যক?

অনেকেই মনে করেন তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার না করলেও চলবে। এটি ভুল ধারণা। যে কোনো ধরনের ত্বকের জন্যই ময়েশ্চারাইজার জরুরি। একজন শুষ্ক ত্বকের ব্যক্তি যতবার ময়েশ্চারাইজার ব্যবহার করবেন ঠিক ততবারই তৈলাক্ত ত্বকের ব্যক্তি ব্যবহার করতে পারবেন। তৈলাক্ত ত্বকের জন্য যে ধরনের ময়েশ্চারাইজার মানানসই হয় তা বেছে নিলে মুখে তেলতেলে ভাব থাকবে না।

কখন ব্যবহার করবেন

মুখ ধোয়া বা গোসলের পর এবং রাতে ঘুমানোর আগে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। বিশেষ করে ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরপরই ময়েশ্চারাইজিং মাস্ট। এতে রুক্ষভাব থাকবে না। আর যারা এসিতে থাকেন বা লম্বা সময় ধরে এসিতে থাকতে হয়, তাদের ত্বকে ময়েশ্চারাইজ বাদ দেওয়া ঠিক হবে না। বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন ব্যবহার করলে ময়েশ্চারাইজার ব্যবহার না করলেও চলবে। তবে যাদের ত্বক শুষ্ক, তারা চাইলে দুটোই ব্যবহার করতে পারেন। আর ঘুমানোর আগে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করলে সারা দিন ত্বক কোমলতা বজায় থাকে।

ময়েশ্চারাইজার কেবল শীতকালের?

ময়েশ্চারাইজার শুধু শীতকাল নয়, ব্যবহার করতে হবে প্রতিদিন। শীতকালে বাতাসে জলীয়বাষ্প কম থাকায় ত্বক সহজেই শুষ্ক হয়ে যায়। যে কারণে ময়েশ্চারাইজারের প্রয়োজনীয়তা বেশি অনুভূত হয়। কিন্তু শীত বা গ্রীষ্ম, সারা বছরই ময়েশ্চারাইজার জরুরি।

সাবধানতা

সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক শপই বিজ্ঞাপন বা ইনফ্লুয়েন্সারের মাধ্যমে পণ্য কিনতে আগ্রহী করে তোলে। এসব শপে অথেনটিক প্রোডাক্টের দামে নকল পণ্যের সরবরাহও রয়েছে। তাই ময়েশ্চারাইজার কেনার আগে নিজের ত্বককে ভালোভাবে চিনুন, তারপর ওই পণ্য ব্যবহার করুন।


লেখা : সাদিয়া সারা

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit