বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

রাশিয়া থেকে মুখ ফিরিয়ে ইউরোপ-যুক্তরাষ্ট্রের সাথে জোট করছে আর্মেনিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক সোভিয়েত রাষ্ট্র আর্মেনিয়াতে রাশিয়ার প্রভাব হ্রাস পেতে শুরু করেছে। দেশটি মস্কোর সতর্কতা উপেক্ষা করে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে। 

ইয়েরেভান থেকে আল জাজিরার প্রতিনিধি বার্নার্ড স্মিথ জানিয়েছে,  দিন শেষে রাশিয়া আর্মেনিয়ার প্রতিরক্ষায় আসেনি এবং নাগোরনো কারাবাখে তাদের নৃগোষ্ঠীর লোকদের রক্ষা করেনি। এ কারণে আর্মেনিয়া ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সাথে জোট গঠন করছে।

উল্লেখ্য, সম্প্রতি আজারবাইজান এক অভিযানে নাগোরনো কারবাখে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এর ফলে সেখানে বসবাসরত আর্মেনীয় নৃগোষ্ঠীর হাজার হাজার নাগরিক অঞ্চলটি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। 

চলতি বছর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইউক্রেনে পুতিন যুদ্ধাপরাধ করেছেন অভিযোগ তুলে আইসিসি এই পরোয়ানা জারি করে। এ কারণে সাবেক সোভিয়েত রাষ্ট্র আর্মেনিয়া যেন আইসিসির চুক্তিতে স্বাক্ষর না করে সেজন্য হুঁশিয়ারি দিয়েছিল মস্কো।

আল জাজিরার প্রতিনিধি বার্নার্ড স্মিথ বলেছেন, আইসিসির আইনে স্বাক্ষর করলেও আর্মেনিয়া বলছে তারা পুতিনকে কখনো গ্রেফতার করবে না। কিন্তু তা সত্ত্বেও আর্মেনিয়ার এই সিদ্ধান্তে রাশিয়া খুশি হতে পারছে না।  সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit