বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

নেপালের জোড়া ভূমিকম্পের জেরে কাঁপল দিল্লিও, আতঙ্কে স্থানীয়রা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার পর পর দুইটি ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। দেশটির বাঝাং জেলায় মঙ্গলবার বিকেলের দিকে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে রয়টার্স। এরমধ্যে একটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩ এবং অন্যটির মাত্রা ছিল ৫.৩। এতে ভারতের রাজধানী দিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে। বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসে। দিল্লি ছাড়াও উত্তর প্রদেশ ও উত্তরাখাণ্ডেও  এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দিল্লিতে অনেকেই অফিস থেকে হুড়োহুড়ি করে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়াচ্ছেন। কোথাও আবার ফ্যানসহ দেয়ালে বা ছাদে ঝুলানো নানা উপকরণ কেঁপে উঠছে। জোড়া ভূমিকম্পের পর অনেকেই বড় ধরনের ভূমিকম্পের শঙ্কায় আতঙ্কে আছেন। তবে তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit