শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল বিরোধী দল কি শিক্ষার্থীদের হত্যা করে লাশের রাজনীতি করতে চায়: রাশেদ খাঁন দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী

কাসেম সোলাইমানির প্রতিকৃতির জেরে ইরান-সৌদি ফুটবল ম্যাচ বাতিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান এবং সৌদি আরবের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সোমবার ইরানের একটি স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার ঠিক আগে বাতিল করা হয়।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, সৌদি আরবের আল ইত্তেহাদ এবং ইরানের সেপাহান টিমের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু স্টেডিয়ামে কাসেম সোলাইমানির ভাস্কর্য থাকায়  সৌদি টিম খেলতে অস্বীকৃতি জানায়।

খবর অনুসারে, ম্যাচটি  ইরানের কেন্দ্রীয় ইস্পাহান রাজ্যের নাগস-ই জাহান স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেপাহান এবং  আল ইত্তেহাদের মধ্যে খেলাটি উপভোগ করতে ৬০ হাজার দর্শক উপস্থিত হয়।

মাঠের সম্মুখভাগে কাসেম সোলাইমানির মূর্তি থাকার কারণে সৌদি টিম আপত্তি জানায়। কিন্তু ইরান মূর্তি সরাতে অস্বীকৃতি জানায়। 

এই ঘটনায় ইরানের ফুটবল কর্তৃপক্ষ এশিয়ান ফুটবল কনফেডারেশনে অভিযোগ দেওয়ার  কথা জানিয়েছে। মার্কিন ড্রোন হামলায় ২০২০ সালে নিহত হন কাসেম সোলাইমানি। সূত্র: আল আরাবিয়া

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit