রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মানিকছড়িতে চোলাই মদসহ দুই নারী  মাদক কারবারি গ্রেপ্তার

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১১৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে  দেশীয় তৈরী ৬১ লিটার  চোলাই মদসহ দুই নারী  মাদক কারবারিকে  গ্রেফতার করেছেন মানিকছড়ি  থানা পুলিশ।বৃহস্পতিবার (২অক্টোবর) রাতে  মানিকছড়ি থানার উপ-পরিদর্শক  এসআই (নিঃ) সুমন কান্তি দে সঙ্গীয় অফিসার  ফোর্সসহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান  ডিউটি করাকালীন সময়ে মানিকছড়ি থানাধীন আমতল এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, ০২ জন মহিলা অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে মানিকছড়ি থানাধীন  মানিকছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামতলা বাজারস্থ মদিনা বিরানী হাউজের সামনে চট্টগ্রাম টু খাগড়াছড়িগামী আঞ্চলিক মহাসড়কে পাকা রাস্তার উপর অবস্থান করিতেছে।মহিলা পুলিশ ফোর্স দ্বারা তল্লাশী করিয়া তাহার  নিকট হইতে ৬১লিটার চোলাইমদ জব্দ সহ আসামী    ক্রানু ছিং মারমা (২৬),  পুওয়াইমা মারমা (৪০) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-ক্রানু ছিং মারমা (২৬)রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ৮নং ওয়ার্ড ডাববইন্যা ছড়া, উচামু বাড়ি এলাকার বাসিন্দা উচামং মারমার মেয়ে । পুওয়াইমা মারমা (৪০), বান্দরবান  সদর উপজেলার কোয়ালং ইউনিয়নের ৪নং ওয়ার্ড কিবুক পাড়া এলাকার বাসিন্দা চিংথোউ মারমা,মেয়ে।মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ও সি) মো.আনচারুল করিম জানান আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা রুজু হয়েছে। আসামীদের বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৩,/সকাল ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit