শনিবার, ২৩ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

ভারতে পাঁচ বছরে সর্বনিম্ন বৃষ্টি, ক্ষতিগ্রস্ত হবে কৃষি উৎপাদন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর দক্ষিণ এশিয়ার দেশ ভারতে এল নিনো আবহাওয়ার প্রভাবে বৃষ্টিপাত ২০১৮ সালের পর সর্বনিম্ন ছিলো। অর্থাৎ গত পাঁচ বছরে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে ভারতে, যা দেশটির কৃষি উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলছে ভারতের আবহাওয়া বিভাগ।

এ ছাড়া এল নিনোর প্রভাবে গত আগস্ট মাস এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শুষ্ক মাস ছিলো বলছে সংস্থাটি। রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আল জাজিরা।

আল জাজিরা জানায়, ভারতের ৩ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির জন্য দেশটিতে বর্ষাকাল খুবই গুরুত্বপূর্ণ। ফসলের জন্য প্রয়োজনীয় পানি এবং জলাধার ও জলাশয়গুলোকে পুনরায় পূরণ করতে সারা বছরের মোট বৃষ্টিপাতের ৭০ শতাংশের বেশি বৃষ্টিপাত বর্ষাকালেই হয়ে থাকে।

এ ছাড়া বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশের প্রায় অর্ধেক কৃষি জমিতে সেচের অভাব রয়েছে। যার কারণে কৃষি উৎপাদনের জন্য ভারতে মৌসুমি বৃষ্টির উপরই নির্ভর করে থাকতে হয়।

তবে চলতি বর্ষা মৌসুমে কম বৃষ্টিপাত হওয়ায় প্রধান খাদ্য উপাদান যেমন চাল, ডাল, চিনি এবং শাকসবজির উৎপাদন কমে আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। যার ফলে সামগ্রিক খাদ্য মূল্যস্ফীতি বাড়তে পারে দেশটিতে।

আল জাজিরা বলছে, ভারত বিশ্বে চাল, গম এবং চিনির দ্বিতীয় বৃহত্তম উৎপাদক। কিন্তু উৎপাদন কম হলে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারতকে এই পণ্যগুলির রপ্তানির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে হতে পারে যার ফলে আবারও বৈশ্বিক খাদ্যের মূল্যবৃদ্ধি হবে।

আল জাজিরা আরও জানায়, বর্ষাকালের এই কম বৃষ্টিপাত ইতিমধ্যে বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ ভারতকে চালের রপ্তানি সীমিত করা, পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপসহ, ডালের শুল্কমুক্ত আমদানির অনুমতি দিতে বাধ্য করেছে। বৃষ্টিপাতের এই কম হার অব্যাহত থাকলে বিশ্বে চিনি রপ্তানিও নিষিদ্ধ করতে পারে নয়াদিল্লি।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) এক বিবৃতিতে বলেছে, চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাত হয়েছে দীর্ঘ-সময়ের গড় বৃষ্টিপাতের ৯৪ শতাংশ। যা ২০১৮ সালের পর থেকে সর্বনিম্ন।

তবে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অক্টোবরে দেশের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

কিউএনবি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit