এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেনঃ আল্লামা মুফতী কেফায়েত উল্লাহ মাহমুদী সরকার কবির, উমর ফারুক, নজরুল ইসলাম আজাদুর রহমান, মাও: ওলীউর রহমান, মাও: এনামুল হক নিজামী, ডাঃ দেলোয়ার খান বেনু শাহ, মাও: শাফায়েত জসিম, মাও:আব্দুর রকিব, শামিম মিয়া, ইউসূফ সরকার, ইঞ্জিনিয়ার শরীফ মৃধা, জামির হোসেন, এটিএম নেসার উদ্দিন। এছাড়াও আহলে সুন্নাতের শতাধিক সম্মানিত পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, চিন্তাবিদ, গবেষক, দার্শনিক ও শিক্ষাবিদবৃন্দ এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক ধর্মপ্রাণ জনসাধারণ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তাগণ বলেন, দয়াময় আল্লাহতাআলার সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুন-জ্ঞান, সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সর্বোচ্চ ঈদ ঈদে আজম। অনুষ্ঠানে নেতৃবৃন্দরা আরো বলেন, সকল মানুষকে নিজের জীবনের সুরক্ষা-স্বাধীনতা-মর্যাদা ও কল্যাণের স্বার্থে অবশ্যই সবকিছু প্রিয় রাসুল কেন্দ্রীক হতে হবে।