বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

কার টানে সাত সাগর পাড়ি দিতে চান মাহি?

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৭৭ Time View

বিনোদন ডেস্ক : চলতি বছরের মার্চ মাসে প্রথম সন্তানের মা হন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। নিজের ছেলের নাম রাখেন মো. মোসাইব আরাশ শামসুদ্দিন ফারিশ সরকার। 

বৃহস্পতিবার ৬ মাস পূর্ণ হয়েছে ফারিশের। এদিন ছেলের উদ্দেশে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি চিরকুট প্রকাশ করেছেন মা মাহিয়া মাহি। 

এই নায়িকা লিখেছেন— বাবা, একদিন যখন তুমি অনেক বড় হবে, তখন তুমি নিশ্চয়ই বুঝবে মা একটা সুখ পাগল পাখি। সুখী হওয়ার জন্য সে আটলান্টিক মহাসাগরও সাঁতরে পাড়ি দিতে পারে। সেদিন তুমি আমাকে বুঝবে তো বাবা? সেদিনও এভাবে আমার হাত ধরবে তো? আজকে তোমার প্রথম মুখে ভাত বাবা, আজকে তোমার স্পেশাল দিন— আমি তোমার প্রত্যেকটা স্পেশাল দিন স্মরণীয় করে রাখার চেষ্টা করেছি, বড় হলে বুঝতে পারবে।

এই ছোট্ট চিরকুটটা ফেসবুকের টাইমলাইনে রেখে দিলাম। প্রতিবছর মেমোরি আসবে বলে। তুমি মায়ের জান একটা। অনেক ভালোবাসি। 

প্রসঙ্গত, মাহিয়া মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর পর ২০২৩ সালের ২৮ মার্চ তাদের কোলজুড়ে আসে একটি পুত্রসন্তান।

কিউএনবি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit