শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

আশুলিয়ায় ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও ছেলের জবাইকৃত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৩৯ Time View
আশুলিয়া প্রতিনিধি :  ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও তাদের ১২ বছরের ছেলে সন্তানের জবাই করা লাশ উদ্ধার করেছেন পুলিশ। আনুমানিক ৩ দিন আগে তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ। শনিবার রাতে জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন ভবনের ৬তলা বাড়ির ৪ তলার একটি ফ্ল্যাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা হলেন ঠাঁকুরগাও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। স্বামী স্ত্রী দুজনেই আশুলিয়ায় পৃথক দুটি পোশাক কারখানায় চাকরি করতেন। 
স্থানীয়রা জানান, এর আগে শনিবার সন্ধ্যায় ফ্ল্যাট থেকে দূর্গন্ধ বের হলে আশেপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। পরে তারা দরজায় ধাক্কা দিয়ে দেখেন ফ্ল্যাটের দরজা খোলা রয়েছে। পরে ঘরের বিছানার উপর মা ও ছেলের রক্ত মাখা মরদেহ দেখতে পান তারা। পরে বাড়ির মালিক ও পুলিশকে খবর দেয়া হয়। এরপরে পুলিশ ওই ফ্ল্যাটের পাশের ঘরে আরেকটি মরদেহ খুঁজে পায়। ধারণা করা হচ্ছে এটি স্বামীর মরদেহ।আশুলিয়া থানার (এসআই) উপ-পরিদর্শক  জোহাব আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিছানার উপর মা ও ছেলে দুজনের লাশ দেখতে পেয়েছি। পরে পাশের ঘর থেকে আরেকজনের লাশ পেয়েছি। মনে হয় এটি স্বামীর লাশ। ঘরে প্রচন্ড দূর্গন্ধ রয়েছে। ধারণা করা হচ্ছে আনুমানিক ৩ দিন আগে তাদের হত্যা করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। নিহতদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানান  তিনি।

কিউএনবি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit