বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নাগরিকরা সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী

অনুপ্রেরণামূলক ফিল্মের পুরস্কার পেলেন মেসি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৯১ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এক আবেগ ও অন্যরকম অনুভূতির নাম। এই তারকা খেলোয়াড় মাঠে নামলেই যেন মাঠজুড়ে ক্যানভাস ও রঙিন চিত্র ফুটে ওঠে। তার জাদুকরি লং শটের কথা সবারই জানা। এবার এই দুর্দান্ত পারফরমারের প্রতি ভালোবাসা থেকে তৈরি হয়েছে শর্টফিল্ম। এর নাম ‘মেসি’।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, নির্মাতা অনিলাভ চ্যাটার্জির তৈরি সেই শর্টফিল্ম মন ছুঁয়েছে সবার। প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকে ভক্তদের মনে উন্মাদনার কমতি ছিল না। কারণ এতে প্রিয় খেলোয়াড়ের উঠা-পড়া সবই রয়েছে।

সম্প্রতি ফিল্মটির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নির্মাতা। সেখানে পোস্টে লেখেন— ‘জীবনের সব বাধা প্রতিদিন নিখুঁত ড্রিবলিংয়ে পেরিয়ে যেতে হয়। জীবন আসলে উত্থান-পতনের খেলা।’ এই ফিল্মে সেই গল্পই ফুটিয়ে তোলা হয়েছে।

ফিল্মটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমন। আর এর কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন অনিলাভ। এ নির্মাতার ‘মেসি’ শর্টফিল্মটি নমিনেশন পেয়েছিল মুম্বাই এন্টারটেইনমেন্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩ এ। 

এই ফেস্টে অনুপ্রেরণামূলক ফিল্মের পুরস্কার জিতেছে ‘মেসি’ শর্টফিল্মটি। এতে খুশি নির্মাতা এবং পুরো টিম। আর মেসির এ গল্প আগামী দিনে অসংখ্য মানুষকে উৎসাহিত করবে বলে আশা নির্মাতার।

কিউএনবি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/সকাল ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit