বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দুই দশক পর ইরাক থেকে বিদায় নিল মার্কিন সেনারা ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল? বাড়লো স্বর্ণের দাম মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা আল মানসুরি পর্যটন খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর গলায় ফাঁস দিয়ে সন্তানকে হত্যা চেষ্টা, ভিডিও পাঠান প্রবাসী স্বামীর কাছে ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকালে

ইসলামের জন্য নারী সাহাবিদের হিজরত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৩ Time View

ডেস্ক নিউজ : ইসলামের সূর্য উদিত হওয়ার পর থেকেই নারীরা নানাভাবে ইসলামের জন্য অবদান রাখছেন। নবী করিম (সা.) ওহি লাভ করার পর সর্বপ্রথম স্ত্রী খাদিজা (রা.) তাঁকে আশ্বস্ত করেন এবং দ্বিন প্রচারে নিজের সর্বস্ব উৎসর্গ করেন। সুমাইয়া (রা.) ইসলামের জন্য জীবন বিসর্জন দেন। হিজরত তথা ঈমান রক্ষার জন্য দেশত্যাগেও তাঁরা পিছিয়ে ছিলেন না।

হাবশায় হিজরতকারী নারী সাহাবি

মক্কার মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নবুয়তের পঞ্চম বছর রজব মাসে নবীজি (সা.)-এর জামাতা উসমান ইবনে আফফান (রা.)-এর নেতৃত্বে একদল সাহাবি মক্কা থেকে হাবশায় হিজরত করেন। তাঁরাই ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম হিজরতকারী দল।

হাবশার দ্বিতীয় হিজরতে নারী সাহাবি

হাবশায় প্রথম হিজরতের কিছুদিন পর সাহাবিরা শুনতে পান, মক্কার মুশরিকরা মুসলমান হয়ে গেছে। ফলে তারা মক্কায় ফিরে আসেন। ফিরে আসার পর সাহাবিরা আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। ফলে নবুয়তের পঞ্চম বছর শাওয়াল মাসে নবীজি (সা.)-এর চাচা জাফর বিন আবি তালিবের নেতৃত্বে ৮৬ জন পুরুষ ও ১৬ জন নারীর একটি বড় কাফেলা দেশত্যাগ করে।

১. নবীজি (সা.)-এর মেয়ে রুকাইয়া (রা.), ২. জাফর (রা.)-এর স্ত্রী আসমা বিনতে উমাইস (রা.), ৩. আমর বিন সায়িদ (রা.)-এর স্ত্রী ফাতিমা বিনতে সাফওয়ান (রা.), ৪. উমাইনা বিনতে খালফ (রা.), ৫. উবাইদুল্লাহ (রা.)-এর স্ত্রী উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান (রা.), যিনি পরে নবীজি (সা.)-এর স্ত্রী হন, ৬. বারাকাত বিনতে ইয়াসার (রা.), ৭. উম্মে হারমালা বিনতে আবদুল আসওয়াদ (রা.), ৮. রামলা বিনতে আউফ (রা.), ৯. রাইতা বিনতে হারিস (রা.), ১০. উম্মে সালামা (রা.), ১১. হাতিব (রা.)-এর স্ত্রী ফাতিমা বিনতে ইয়াসার (রা.), ১২. ফাকিহা বিনতে ইয়াসার (রা.), ১৩. হাসনা (রা.), ১৪. উম্মে কুলসুম বিনতে সুহাইল (রা.), ১৫. সাওদা বিনতে জামআ (রা.) এবং ১৬. উমরা বিনতে সাদি (রা.)।

যেসব নারী সাহাবি মদিনায় হিজরত করেছিলেন

মক্কায় মুসলমানদের ওপর যখন জুলুম ও অত্যাচার অতীতের সব সীমা ছাড়িয়ে যায়, তখন নবীজি (সা.)-কে আল্লাহ মদিনায় হিজরতের অনুমতি দেন। তিনি প্রথমে সাহাবিদের মক্কা ত্যাগের নির্দেশ দেন এবং তাঁর হিজরতের ব্যাপারে আল্লাহর আদেশের অপেক্ষা করতে থাকেন। রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশ পাওয়ার পর নারীদের মধ্যে সর্বপ্রথম মদিনায় হিজরত করেন উম্মে কুলসুম বিনতে উকবা ইবনে আবি মুয়িত (রা.)। মহানবী (সা.) মদিনায় হিজরত করার পর তাঁর পরিবারের মধ্যে সাওদা বিনতে জামআ (রা.), ফাতেমা (রা.), উম্মে কুলসুম (রা.) ও উম্মে আইমান (রা.) মদিনায় হিজরত করেন। এ ছাড়া নারীদের মধ্যে যাঁরা মদিনায় হিজরত করেছিলেন তাঁদের মধ্যে বিখ্যাত কয়েকজন হলেন—উম্মে কায়েস (রা.), জয়নব বিনতে জাহাশ (রা.), হাবিবা বিনতে জাহাশ (রা.), হামনা বিনতে জাহাশ (রা.), জুদামা বিনতে জান্দাল (রা.), উম্মে কায়েস বিনতে মিহসান (রা.), আমনাহ বিনতে রুকাইশ (রা.), উম্মে হাবিবা বিনতে নুবাতাহ (রা.), উম্মে হাবিবা বিনতে সুমামা (রা.), সাখরাবাহ বিনতে তামিম (রা.) প্রমুখ।

সূত্র : সিরাতে মোস্তফা, আর-রাহিকুল মাখতুম ও আল-আখবারিয়া ডটডিজেড

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit