বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন কেনেডি জুনিয়র

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ডেমোক্রক্র্যাটিক প্রার্থী হিসেবে জো বাইডেনের সঙ্গে মনোনয়ন লড়াইয়ে নামতে চান না রবার্ট এফ কেনেডি জুনিয়র। বরং যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র পদে লড়তে যাচ্ছেন তিনি। শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

মার্কিন রাজনীতিতে কেনেডির পূর্বপুরুষদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ধারণা করা হচ্ছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার অংশগ্রহণ নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে ও বাইডেনের সঙ্গে আরেকজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভাব হবেন।

স্পষ্ট করে কিছু না বললেও শুক্রবার স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউবের এক ভিডিও বার্তায় আগামী ৯ অক্টোবর ফিলাডেলফিয়ায় তার জনসভায় সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান। এদিন নির্বাচন বিষয়ে ঘোষণা দিতে পারেন।

তিনি রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক উভয় দলেরই দুর্নীতির সমালোচনা করে ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পট পরিবর্তনের কথা তোলেন। 

কেনেডি জুনিয়র যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা, যিনি ১৯৬৩ সালে আততায়ীর হাতে নিহত হন। সাবেক মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডি তার বাবা। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক ময়দানে এ অ্যান্টি-ভ্যাকসিন অ্যাক্টিভিস্টের আলাদা পরিচিতি রয়েছে।

গত এপ্রিলে কেনেডি জুনিয়র বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে ডেমোক্র্যাটিক মনোনয়নের জন্য বাইডেনকে চ্যালেঞ্জ করবেন তিনি। সূত্র: দ্য গার্ডিয়ানরয়টার্স

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit