বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

আল-হিলালকে জেতালেন নেইমার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবে অভিষেক গোলটি এবারও পেলেন না নেইমার জুনিয়র। তবে নিজে গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল-হিলাল ও আল-শাবাব। ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় নেইমারের দল আল-হিলাল। দলের হয়ে গোল করেন কালিদু কুলিবালি ও আলেকজান্ডার মিত্রোভিচ। 

ম্যাচের প্রথমার্ধে দুই দলই জালের দেখা পেতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে প্রথম লক্ষ্যভেদ করেন সেনেগাল তারকা কালিদু কুলিবালি। গোলটিতে অ্যাসিস্ট করেন নেইমার। কর্নার কিক থেকে ব্রাজিল তারকা গোলের সামনে বল দেন। আর হেড থেকে দলকে লিড গোল এনে দেন কুলিবালি। 

এরপর ৭৫ মিনিটে আবারও গোলের দেখা পায় হিলাল। এবারও গোলের পেছনের কারিগর নেইমার। তিনি সতীর্থ মিত্রোভিচকে বল দিলে প্রথম শটে সফল না হলেও ফিরতি শটে লক্ষ্যভেদ করেন সার্বিয়ান স্ট্রাইকার। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমার বাহিনী।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit