বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

নেদারল্যান্ডসের রটারডামে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসের রটারডামে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। ৩২ বছর বয়সী ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার গুলি চালানোর কারণ এখনো স্পষ্ট নয়। ডয়চে ভেলে।

বৃহস্পতিবার রটারডামের ইরাসমাস বিশ্ববিদ্যালয় অঞ্চলে গুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারী সেনার পোশাক এবং বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রথমে একটি বাড়িতে গুলি চালাতে শুরু করেন। বাড়িটিতে আগুন ধরে গেলে তিনি বিশ্ববিদ্যালয় চত্বরে এসে ফের গুলি চালাতে শুরু করেন।  

পুলিশ জানিয়েছে, প্রথমে যে বাড়িতে গুলির ঘটনা ঘটে, সেখানে ৩৯ বছরের এক নারীর মৃত্যু হয়। আহত হয় ওই নারীর ১৪ বছরের মেয়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।  

এরপর ওই বন্দুকধারী বিশ্ববিদ্যালয় চত্বরে আসেন। সেখানে ফের গুলি চালাতে শুরু করে তিনি। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৪৬ বছরের এক শিক্ষকের। পুলিশের দাবি, বন্দুকধারীও ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।  

হামলাকারীকে গ্রেপ্তার করলেও কেন তিনি এ কাজ করেছেন, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

রটারডামের পুলিশ প্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নির্দিষ্ট টার্গেট নিয়েই গুলি চালান ওই ব্যক্তি। ঘটনার পর বিশ্ববিদ্যালয় চত্বর বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে তা খুলে দেওয়া হয়। ডাচ প্রধানমন্ত্রীও ঘটনায় শোক প্রকাশ করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit