বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

পাইলট অনুপস্থিত, প্লেনে দুই ঘণ্টা বসে থাকতে হলো যাত্রীদের!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাইলট সময়মতো না আসায় প্লেনের ভেতর টানা দুই ঘণ্টা শুধু শুধু বসে থাকতে হয়েছে প্রায় ১০০ যাত্রীকে। পাইলটের ‘অনুপস্থিতির’ বিষয়টি প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও; পরবর্তীতে চাপে পড়ে আসল ঘটনা স্বীকার করে নিতে বাধ্য হয় এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

গত ২৫ সেপ্টেম্বর দিল্লি থেকে পুনেগামী ভারতীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই৮৫৩-তে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনার দিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দিল্লি থেকে প্লেনটির উড়াল দেওয়ার কথা ছিল। কিন্তু এটি দুই ঘণ্টা বিলম্বে রাত ৯টার দিকে ছাড়ে। আর পুনেতে পৌঁছাতে পৌঁছাতে রাত ১১টা বেজে যায়।

বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা প্লেনে দীর্ঘক্ষণ বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যান যাত্রীরা। তাদের আশ্বস্ত করতে প্রথমে বলা হয় ‘অপারেশনাল সমস্যার’ কারণে প্লেন ছাড়তে বিলম্ব হচ্ছে। কিন্তু তাদের চাপে পরবর্তীতে কর্তৃপক্ষ স্বীকার করে এই ফ্লাইটের পাইলটই উপস্থিত ছিলেন না।

নিরাজ শুকলা নামের এক যাত্রী টুইটে লিখেছেন, ‘আমাদের এক ঘণ্টার বেশি সময় প্লেনে রাখা হয়েছিল কারণ আপনাদের পাইলট সময়মতো উপস্থিত ছিলেন না। এটি খুবই করুণ। যাত্রীদের জানানোর মতো কোনো তথ্য স্টাফরা জানতেন না। মনে হচ্ছিল আমাদের কেউ দমবন্ধকর পরিবেশে কিডন্যাপ করে আটকে রেখেছিল।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit