বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

৯০ মিটার ছক্কায় ৮ ও ১০০ মিটারে ১০ রান চান রোহিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটকে আরেকটু চমকপ্রদ করতে যদি একটি নিয়ম যোগ করা যেত, তাহলে রোহিত শর্মা কোনটি করতেন— এমন এক প্রশ্নের জবাবে রোহিত বলেন, ‘আমরা যে ছক্কা মারি ৭০–৮০ মিটারের মতো, ৯০ মিটার মারলে ৮ রান দেওয়া উচিত। ১০০ মিটার মারলে ১০ রান দেওয়া উচিত। বড় ছক্কা মারার পুরস্কার তো দিতে হবে!’

সম্প্রতি ইউটিউবে বিমল কুমার নামের এক সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে এমন কথা বলেছেন ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ ছক্কা মারা এ ব্যাটসম্যান। রোহিতের মতে, ‘(ব্যাটসম্যান) বড় ছক্কা মারুক কিংবা শুধু বাউন্ডারির একটু ওপাশে নিয়ে বল ফেলুক, ওই ছয় রানই দেওয়া হয়। তাহলে ক্রিস গেইল ও আমার মধ্যে পার্থক্য কী হলো? গেইল বড় ছক্কা মারে, পোলার্ডও আছে। আর আমরা (হাতে কল্পিত ব্যাট দেখিয়ে) এদিক–সেদিক করে মেরে দিই শুধু। এটা আমার কাছে একটু অবিচার বলেই মনে হয়।’

সর্বশেষ আইপিএলে পোলার্ড-টিম ডেভিডদের সঙ্গে তুলনা করতে গিয়ে মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক বলেছিলেন, ‘আমি জানি, টিম ডেভিড, কাইরন পোলার্ড, ক্যামেরন গ্রিনদের শক্তির সঙ্গে পাল্লা দিতে পারব না। তারা অনেক জোরে মারতে পারে, ১০০ মিটার সহজেই পার করতে পারে। তবে আমার ভাবনা হলো, ৬৫-৭০ মিটারেই যদি ছক্কা পেয়ে যাই, আমার শুধু ৮০ মিটার মারতে হবে। ১০০ মিটার মারার দরকার কেন? আপনি যদি ৮ রান দেন, তাহলেই এমন করব আমি।’

এরপর তিনি যোগ করেছিলেন, ‘আমি ৮০ মিটার মারব, কারণ এতে ছয় রান পাচ্ছি, আর এ জন্য আমার টাইমিং করতে হবে। অন্যদের মতো পেশিশক্তির জোরে মারতে হবে না। এটি তাদের শক্তিমত্তা। আমার শক্তিমত্তার জায়গা বল ব্যাটের মাঝে লাগানো, যেটিকে আমরা সুইট স্পট বলি।’পরে টুইটারে রোহিতের এ কথার প্রসঙ্গ টেনে সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন বলেন, ‘কয়েক বছর আগে আমি কী বলেছিলাম? ধন্যবাদ, রোহিত।’

২০২১ সালের জুলাইয়ে টুইটারেই পিটারসেন বলেছিলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন একটি নিয়ম দেখতে চান তিনি। সেটি হলো, ‘যদি কোনো খেলোয়াড়ের মারা ছক্কা ১০০ মিটারের বেশি যায়, তাহলে ১২ রান দেওয়া হোক। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি করা যায়। অথবা ইংল্যান্ড ক্রিকেট দ্য হান্ড্রেডে এটি চালু করতে পারে।’

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit