বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

বিশ্বকাপে বাবরদের জন্য থাকছে যেসব খাবার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৬ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের আথিয়তায় মুগ্ধ পাকিস্তান ক্রিকেট দল। তবে হায়দরাবাদে নেমেই খাবার তালিকায় কাটছাঁটের কথা শুনতে হয়েছে তাদের। সেখানে পাকিস্তান তো বটেই, ওয়ানডে বিশ্বকাপে কোনো দলকেই গরুর মাংস দেওয়া হবে না।

তবে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, অন্যান্য সুস্বাদু খাবার ঠিকই তাদের খাবার তালিকায় থাকছে। দৈনিক প্রোটিনের চাহিদা মেটাতে থাকছে ভেড়ার মাংসের চপ, খাসির মাংস, হায়দারাবাদি বিরিয়ানি, মাছের গ্রিল, বাটার চিকেন এবং সবজি পোলাও। 

খেলা চলাকালেও তাদের জন্য থাকছে আলাদা তালিকা। সেখানে রয়েছে বাসমতি চালের ভাত, স্পাগেটি ইন বোলোগনিস সস, আর থাকছে প্রয়াত অজি কিংবদন্তি শেন ওয়ার্নের খুবই প্রিয় খাবার সবজি পোলাও। 

তা ছাড়া এখানে যতদিন থাকবেন বিখ্যাত হায়দারাবাদি বিরিয়ানি তাদের খাবার তালিকায় থাকবেই।

হায়দরাবাদে পৌঁছে অনুশীলনে নেমে পড়েছেন বাবর আজমরা। শুক্রবারই তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। মঙ্গলবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বিশ্বকাপে বাবরদের প্রথম ম্যাচ ৬ অক্টোবর। প্রতিপক্ষ গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড।

কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit