শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

নোয়াখালীতে সরকারের উন্নয়ন প্রচারে মোটরসাইকেল শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : বাঙ্গালির সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাতিঘর, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে এবং সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে দুই সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা সদরের সোনাপুর বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বেগমগঞ্জ গাবুয়া বাজার হয়ে জেলা আওয়ামী লীগ কার্যলয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিহাব উদ্দিন শাহিন সদর-সুবর্ণচরের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের মাতৃতুল্য নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙ্গালির সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাতিঘর হিসেবে দেশ এবং দেশের জনগনকে আলো দিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যার হাতে বাংলাদেশ দেশ নিরাপদ আশ্রয়ে এগিয়ে যাচ্ছে। দেশের ইতিহাসে ত্বরান্বিত হয়ে বড় বড় মেগা প্রকল্প। এখনো বৃহৎ অনেক প্রকল্পের কাজ চলমান রয়েছে। চলমান বৃহৎ উন্নয়ন অব্যহত রাখতে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতায় অআনতে হবে। সেই লক্ষ্যে নেতাকর্মীদের এখন থেকে জনগনের কাছে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে আহব্বান করেন তিনি।
এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন বাবলু, মিজানুর রহমান শিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে ওয়াজিদ ইমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. হাফিজ উল্যাহ চৌধুরী রবিসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit