বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

পালিয়ে যাওয়া সৈনিককে ফিরে পেল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত জুলাইতে দক্ষিণ কোরিয়া থেকে পালিয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়া মার্কিন সৈনিক ট্র্যাভিস কিংকে ছেড়ে দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বের করে দেওয়ার পর প্রাইভেট কিংকে চীনে পাঠানো হয়।

চীনের সীমান্ত শহর ডান্ডংয়ে থেকে স্টেট ডিপার্টমেন্টের প্লেনে করে দক্ষিণ কোরিয়ার একটি মার্কিন বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। বুধবার বিকেলে তিনি মার্কিন ভূখণ্ডে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। এর আগে বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানায়, পূর্ব এশিয়ার এই দেশটি ট্র্যাভিস কিংকে দেশ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  

বর্ণ বৈষম্য এবং অমানুষিক আচরণে মোহভঙ্গের কারণে উত্তর কোরিয়ায় চলে গিয়েছিলেন মার্কিন সৈনিক ট্র্যাভিস কিং। তাকে আটকের পর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে বলেছিল, ট্র্যাভিস কিং তদন্তকারীদের জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনীতে বর্ণবাদী বৈষম্য এবং অমানবিক আচরণে জমে থাকা  ক্ষোভের কারণেই তিনি উত্তর কোরিয়ায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit