শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

ঈদে মিলাদুন্নবী (সা.) উপল‌ক্ষে বিজয়নগরে বিশাল জশনে জুলুস অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আহলে সুন্নত ওয়াল জামাত বিজয়নগর উপজেলা শাখার আয়োজনে দৌলতবাড়ি দরবার শরিফ এর ব্যবস্থাপনায় উপজেলার চম্পকনগর  মোড় থেকে র্যালী শুরু হয়ে বিজয়নগর মির্জাপুর মোড়ে এসে শেষ হয়। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার আহলে সুন্নত ওয়াল জামাত বিজয়নগর উপজেলা শাখার নেতৃবৃন্দের নেতৃ‌ত্বে এই মিছিলে হাজার হাজার আশেকে রাসুল কলেমা তাইয়েবাখচিত পতাকা নিয়ে অংশ নেন।
উক্ত জুশনে জুলুসের র্যালী শেষে বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল  স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতবাড়ি দরবার শরিফের পীর সাহেব, জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা আলহাজ্ব শাহ্ সূফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও আহলে সুন্নত ওয়াল জামাত এর যুব সংগঠন বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মোঃ দুলাল আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা মডেল মসজিদ এর খতিব মাওলানা মিজবাহ উদ্দীন, রুপা দরবার শরিফের প্রধান সেবক কবি ম প স তাবরীজ সরকার, দৌলতবাড়ি দরবার শরিফ কমিটির মহাসচিব সৈয়দ মাইন উদ্দিন আহমেদ জুম্মান,দৌলতবাড়ি দরবার শরিফের সাহেবজাদা দৈয়দ ইখতিয়ার উদ্দিন আহমেদ, আল্লামা সৈয়দ আখলাক উদ্দিন আহমেদ,  ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল, আহলে সুন্নত ওয়াল জামাত বিজয়নগর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ শাহজাহান মেম্বার, ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইসহাক সরকার, বিশিষ্ট সর্দার ফজল মিয়া প্রমুখ।

ঈদে মিলাদুন্নবী (সা.) পালন অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, আহলে সুন্নত ওয়াল জামাত বিজয়নগর উপজেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ আব্দুল হামিদ, আহলে সুন্নত ওয়াল জামাত এর ছাত্র সংগঠনের বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মোঃ মহি উদ্দিন রুবেল এর নেতৃত্বে  দৌলতবাড়ি দরবার শরিফের নির্ধারিত কয়েক শত স্বেচ্ছাসেবকবৃন্দ। আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শুভ আগমন উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহ শান্তি কামনায় দোয়া করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তোবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit