শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ইসরাইলগামী উড়োজাহাজের সেই সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের মিছিল-সমাবেশ বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির পানছড়ির দুর্গম প্রফুল্লপাড়ায় সেনাবাহিনীর বিদ্যালয় পুনর্নির্মাণ, সৌরচালিত পানির পাম্প স্থাপন।

বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কখনই সফল হবে না: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশীদের উপর ভর করে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কখনও বাস্তবায়ন হবে না।

বুধবার বিকালে টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি হাই স্কুল মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, যতো ষড়যন্ত্রই হোক না কেন, জনগণের রায়ে আগামী দিনেও শেখ হাসিনা ক্ষমতায় আসবে। বিএনপি ঢাকা দখল করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার যে স্বপ্ন দেখছে, তা কখনই সফল হবে না। আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে তাদের প্রতিহত করবে।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের সভাপতিত্বে এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান মতির সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, সিমিন হোসেন রিমি এমপি ও ইকবাল হোসেন সবুজ এমপি প্রমুখ।

বিএনপি-জামায়াতের নৈরাজ্য এবং দেশবিরোধী ষড়যন্ত্রের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের আস্থা অর্জনে ব্যর্থ বিএনপি এখন বিদেশিদের নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে দেশের মানুষ তাদের প্রতিহত করবে।

কিউএনবি/অনিমা/২৮.০৯.২০২৩/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit