শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে বাইডেনের পোষা কুকুর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কুকুর ভালবাসেন বাইডেন। হোয়াইট হাউসেও কুকুর নিয়ে এসেছেন তিনি। তবে নিজের প্রিয় পোষা কুকুর ‘কমান্ডার’কে নিয়ে নতুন করে বিড়ম্বনায় পড়েছেন বাইডেন। যাকে-তাকে কামড়ে বেড়াচ্ছে কমান্ডার।

বিবিসির এক প্রতিবেদন মতে, সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে হোয়াইট হাউসের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের এক সদস্যকে কামড়ে দেয় ‘কমান্ডার’। এ নিয়ে ১১ জনকে কামড়াল সে। এতে আহত ওই কর্মকর্তাকে হোয়াইট হাউসের ভেতরই চিকিৎসা দেয়া হয়।
 
হোয়াইট হাউসের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি বলেন, সোমবার রাত ৮টার দিকে প্রেসিডেন্টের পোষা কুকুরের হামলার শিকার হন এক কর্মকর্তা।
 
২০২১ সালে হোয়াইট হাউসে আসে কমান্ডার। বাইডেন তার ভাই জেমসের কাছ থেকে উপহার হিসেবে কুকুরটি পেয়েছিলেন। ফার্স্টলেডি জিল বাইডেনের যোগাযোগ বিষয়ক পরিচালক বলেন, অনেক সময় হোয়াইট হাউসের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পোষা প্রাণীগুলোর সমস্যা হয়। তারা এখানকার চাপ নিতে পারে না। তখন কিছুটা খ্যাপাটে আচরণ করে। এই পরিস্থিতিতে পোষা কুকুরটিকে প্রশিক্ষণ দিতে কর্মী প্রস্তুত করা হচ্ছে।
 
হোয়াইট হাউসে ওঠার সময় বাইডেন দম্পতি মেজর ও চ্যাম্প নামে দুটি পোষা কুকুর সাথে এনেছিলেন। কিন্তু কুকুর দুটি হোয়াইট হাউসের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। হোয়াইট হাউসে এত এত মানুষ ও প্রটোকলের বেড়াজালে মেজরও পাগলাটে আচরণ করে। একদিন কামড়ে দেয় এক কর্মীকে।
 
মেজরকে নিয়ে বিপাকে পড়েন জো আর জিল বাইডেন। পরে কুকুর দুটিকে ডেলাওয়ারে বাইডেনের বাড়িতে পাঠানো হয়। ব্যবস্থা করা হয় প্রশিক্ষণের। পরে হোয়াইট হাউসে ফিরে আবারও একই আচরণ করে মেজর। এর কিছুদিন পরই মারা যায় চ্যাম্প। এরপর হোয়াইট হাউসে আনা হয় কমান্ডারকে। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit