মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

চৌগাছায় উপজেলা পরিষদ কল্যাণ তহবিল থেকে অর্থ-সহায়তা পেলো তিন জন

এম,এ,রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৬ Time View

এম,এ,রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলা পরিষদ কল্যাণ তহবিল থেকে উপজেলার দুই ক্ষুদে আবিষ্কারক ও এক অসুস্থ সাংবাদিক পুত্রকে নগদ অর্থ-সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ অর্থ-সহায়তা দেওয়া হয়। চালক ঘুমিয়ে গেলে নিজে থেকে বন্ধ হবে গাড়ী, গাড়িতে মাদক থাকলে স্টার্ট নেবে না।

এমন স্মার্ট কারের আবিষ্কারক বিল্লাল হোসেন উপজেলার এবিসিডি কলেজের প্রথম বর্ষেরশিক্ষার্থী ও পৌর শহরের বাকপাড়া গ্রামের খোকার ছেলে।তার এ আবিষ্কারকে এগিয়ে নেয়ার জন্য ৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়। এ সময় স্থানীয় সাংবাদিক কবিরুলইসলামের অসুস্থ ছেলে স্বাধীনকে চিকিৎসার জন্য ৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়।১৮ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজের আবিস্কার প্রদর্শনের জন্য কলেজ ছাত্র বিল্লালকে দুই হাজার টাকা সহায়তা দেন ।

এছাড়া শারিরিক প্রতিবন্ধীদের জন্য এআই কার উদ্ভাবনকারী শহরের চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ও পৌর শহরের ব্র্যাক পাড়ার আবুল খায়েরের ছেলে অকিমুল ইসলাম রিফাতকেউপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে তার প্রজেক্টকে এগিয়ে নিতে ৫ হাজার টাকা অর্থ-সহায়তা দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনউপজেলা পরিষদ কল্যাণ তহবিলের সদস্য সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ ।

উপজেলার বিভিন্ন অসুস্থ মানুষ, শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী এবং বিভিন্ন বিষয়ে উৎসাহ প্রদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার উদ্যোগে উপজেলা পরিষদ কল্যাণ তহবিল নামে একটি তহবিল গঠন করা হয়। যার সোনালী ব্যাংকের চৌগাছা শাখায় একটি ইন্টারন্যাশনাল ব্যাংকিং হিসাব খোলা হয়। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট থেকে দুই থেকে দশ টাকা করে তুলে সেই হিসাবে জমা রাখা হয়। এছাড়া দেশে-বিদেশে অবস্থানকারী যে কেউ সহযোগিতা হিসেবে ওই একাউন্টে টাকা জমা দিতে পারেন। সেখান থেকে উপজেলার বিভিন্ন পর্যায়ের অসুস্থ ব্যক্তিরা, দুর্ঘটনা কবলিত অসহায় ব্যক্তিদের তাৎক্ষণিক সহায়তা, দুঃস্থ শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী এবং বিভিন্ন শিক্ষার্থীদের উদ্ভাবনে উৎসাহ প্রদানের জন্য সহযোগিতা করা হচ্ছে।

সোমবার (২৫ সেপ্টম্বের) পর্যন্ত উপজেলার মোট ১২ ব্যক্তি ও শিক্ষার্থীকে এই উপজেলা পরিষদ কল্যাণ তহবিল থেকে মোট ৮৪ হাজার ৫০০ টাকা অর্থ সহায়তাপ্রদান করা হয়েছে। চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, এ তহবিল থেকে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। যে কোনো ব্যক্তি যে কোন অংকের টাকা এই হিসাবে প্রদান করতে পারবেন। সর্বোচ্চ স্বচ্ছতার সাথে এই অর্থ দুঃস্থ ও অসহায়দের চিকিৎসা ও শিক্ষাসহ বিভিন্ন সহায়তায় ব্যয় করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit