শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

প্রসেনজিৎকে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৮ Time View

বিনোদন ডেস্ক : পূজা শুরুর আগেই মুক্তি পেতে যাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’। এই ছবির ট্রেলার প্রকাশ হয়েছে গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর)। আর আজ-ই ছবির ট্রেলার সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিলেন অমিতাভ বচ্চন।

সঙ্গে জুড়ে দিলেন বিশেষ বার্তা। এক্স (সাবেক টুইটার)-এ প্রসেনজিৎকে বিগ বি লিখেছেন, ‘বুম্বা, প্রত্যেক বারের মতোই তোমার জন্য শুভকামনা।’
অমিতাভের সঙ্গে প্রসেনজিৎ এর সম্পর্ক বেজায় ভালো। সে কথা অনেক বার নিজের মুখেই বলেছেন প্রসেনজিৎ। ‘দশম অবতার’ নিয়ে অমিতাভের কাছ থেকে শুভেচ্ছাবার্তা পেয়ে উচ্ছ্বসিত প্রসেনজিৎ।
  
ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবির রহস্যের পর্দা ফাঁস হবে ১৯ অক্টোবর। অর্থাৎ পূজার আগেই আসতে যাচ্ছে ‘দশম অবতার’।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit