শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে যা বললেন শান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : শান্ত জানালেন, দল নিয়ে সব পরিকল্পনাই প্রায় চূড়ান্ত। কারা সুযোগ পাচ্ছেন, কাদের ভূমিকা কী; সবই জানেন ক্রিকেটাররা। তবে দুই-একজন খেলোয়াড় এদিক সেদিক হতে পারে। বিসিবি সূত্রের খবর, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। তার আগের দিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে দল ঘোষণা প্রসঙ্গে শান্ত বলেন,

‘অনিশ্চয়তা বললে ভুল হবে, ম্যাক্সিমাম প্লেয়ার হয়তো এ সম্পর্কে অবগত আছে। দুই একজন খেলোয়াড় এদিক ওদিক হতে পারে। অনেক খেলোয়াড়ই জানে কারা যাবে, তাদের রোল কী হবে। এটা প্লেয়ার হিসেবে আমাদের কাছে খুব একটা সমস্যা হয় না, কারণ আমরা মোটামুটি জানি কারা যাব, কারা খেলব এবং কাদের কী রোল। তাই এটা নিয়ে খুব বেশি আসলে সমস্যা হয়নি।’

অন্য যেকোনো আসরের তুলনায় এবারের বিশ্বকাপ নিয়ে স্বপ্নটা একটু বড় বাংলাদেশের। আগের ছয় আসরে বড় সাফল্য একটাই, কোয়ার্টার ফাইনাল খেলা। এবার নিজেদের আরেকটু ছাড়িয়ে যেতে চান শান্তরা। এশিয়া কাপ আশানুরূপ না হলেও এবং নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ হারলেও সেখান থেকে সরে দাঁড়াচ্ছেন না টাইগাররা।

শান্ত বলেন, ‘আমরা সবাই তো আগে যে স্বপ্ন দেখছিলাম, এখনো সেই স্বপ্নই দেখছি। আমরা ক্রিকেটাররা যারা আছি, আমরা চেয়েছিলাম ওয়ানডে সুপার লিগ যেন সেরা চারের মধ্যে শেষ করি। যেটা আমরা সেরা তিনে থেকে শেষ করেছি। তখন থেকেই আমরা কিন্তু স্বপ্ন দেখি যে, আমরা বিশ্বকাপে ভালো কিছু করব, যেটা কখনো করিনি। আমরা বিশ্বাস করি, আমাদের সেই সার্মথ্য আছে। এখনো আমাদের ওই একই স্বপ্নটাই আছে।’
সাকিব আল হাসান বিশ্রামে যাওয়ায় নিউজিল্যান্ড সিরিজে নেতৃত্বে ভার তুলে দেয়া হয়েছিল লিটন দাসের কাঁধে। শেষ ম্যাচে তিনিও বিশ্রাম যাওয়ায় শান্তকে বিশ্রাম থেকে দলে ফিরিয়ে নেতৃত্ব দেয়া হয়েছে। দেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কিউইদের বিপক্ষে টাইগারদের নেতৃত্ব দেবেন তিনি। নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত শান্ত গণমাধ্যমকে বলেন, ‘আলহামদুলিল্লাহ! ক্রিকেটার হিসেবে এটি আমার জন্য খুবই গর্বের বিষয়। সেই সঙ্গে আমার পরিবারের সদস্যদের জন্যও গর্বের ব্যাপার। ক্রিকেট বোর্ড আমাকে এই সুযোগটা তৈরি করে দিয়েছে। আমি খুবই রোমাঞ্চিত, কালকের দিনটি খুব উপভোগ করব।’

সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৮৬ রানের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে প্রস্তুতির চিন্তা বেশি থাকলেও সিরিজ বাঁচানোর হিসাবটাও রাখতে হচ্ছে মাথায়। এই পরিস্থিতিতে অবশ্য কোন চ্যালেঞ্জ দেখছেন না শান্ত।তিনি বলেন, ‘চ্যালেঞ্জ না, আমার কাছে মনে হয় আনন্দের। খুব ভালো লাগছে এমন সুযোগ এবং এমন অবস্থায় আমাদের দল আছে, সামনে বিশ্বকাপ। সব মিলিয়ে আমার কাছে মনে হয়, যদি আমরা এই জায়গায় ভালোভাবে শেষ করতে পারি ম্যাচটা আমার ভবিষ্যতের জন্য ভালো হবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit