বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

ক্রিকেটে ভারতের মেয়েদের প্রথম স্বর্ণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৪ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টে স্বর্ণ জিতে নিল ভারত। সেটাও প্রথমবার অংশ নিয়েই। হাংজুতে সোমবার অনুষ্ঠিত ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়েছে হারমানপ্রিত কৌরের দল। এর আগে ২০১০ ও ২০১৪ সালের আসরে ক্রিকেট ডিসিপ্লিন থাকলেও ভারতের মেয়েরা অংশ নেয়নি। এবার প্রথমবার অংশ নিয়েই করল বাজিমাত।

চলতি গেমসে ভারতের এটি দ্বিতীয় স্বর্ণ। একই দিন ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে দেশটি। মেয়েদের ক্রিকেট ইভেন্টের ফাইনালে হেরে শ্রীলঙ্কা পেল রৌপ্য পদক। একই দিন পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশের মেয়েরা।

ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানেই ওপেনার শেফালি ভর্মাকে (৯) হারায় ভারত। এরপর দ্বিতীয় উইকেটে স্মৃতি মাদ্ধানা ও জেমিমাহ রদ্রিগেজ ৭৩ রান যোগ করেন। মাদ্ধানা ফিফটি থেকে ৪ রান দূরে থাকতে আউট হন। ৪৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৬ রান করেন এই বাঁহাতি।

মাদ্ধানা ফেরার পর ভারতের ইনিংসটা আর সেভাবে আগায়নি। রদ্রিগেজ একাই টেনেছেন বাকি সময়টা। শেষ ওভারে ফেরার আগে ৪০ বলে ৫ চারে ৪২ রান করেন তিনি। বাকিদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেনি। শেষ পর্যন্ত তাই ভারত ৭ উইকটে ১১৬ রান করতে পারে।

জবাবে শ্রীলঙ্কা ৮ উইকেটে ৯৭ রানে আটকে যায়। হাসিনি পেরেরা সর্বোচ্চ ২৫, নিলাক্ষি ডি সিলভা ২৩ ও ওশাদি রানাসিংহে ১৯ রান করেন। ভারতের পক্ষে তিতাস সাধু ৪ ওভারে ৬ রান খরচায় সর্বাধিক ৩ উইকেট নেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit