বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

তিন সন্তানসহ মায়ের বিষপান, সন্তানদের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩০ Time View

ডেস্ক নিউজ : সুনামগঞ্জের জামালগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে দুই ছেলে ও এক মেয়েসহ যমুনা খাতুন নামে এক গৃহবধূ বিষপান করেছে। পরে তিন সন্তানের মৃত্যু হয়েছে।

শিশুদের মা আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। রোববার সকাল ১০টার দিকে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো গতকালও স্বামীর সঙ্গে যমুনার ঝগড়া হয়। সকালে জাহাঙ্গীর বাসা থেকে বের হয়ে যান। পরে সকালে স্ত্রী যমুনা বেগম শিশুদের ভাতের সঙ্গে ইঁদুরের বিষ মিশিয়ে তাদের খেতে দেন। তিনিও সে ভাত খান। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে অভিযুক্ত যমুনা বেগম গণমাধ্যমকে বলেন, আমার স্বামী জাহাঙ্গীর প্রতিদিন আমার সঙ্গে ঝগড়া করতেন। আমাকে মারধর করতেন। টানা এক বছর আমার ওপর নির্যাতন চালিয়েছেন। গতকালও আমার স্বামী প্রচণ্ড মারধর করেছে আমায়। তাই আমি আত্মাহত্যা করার সিদ্ধান্ত নেই।

জাহাঙ্গীরের ফুফাতো ভাই মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, শিশুদের চিৎকার শুনে আমরা ঘরের ভিতরে যাই। তাদের মাটিতে গড়াগড়ি করতে দেখে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসি। তার মধ্যে তিন শিশু মারা গেছে মা এখনও বেঁচে আছেন।

সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালে আনার আগেই ওই তিনশিশুর মৃত্যু হয়েছে। তাদের মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটে পাঠানো হয়েছে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, ঘটনাটি সত্যিই দুঃখজনক। স্বামীর সঙ্গে ঝগড়া করে একজন মা কিভাবে তিনসন্তানকে বিষ খাইয়ে মেরে ফেললেন। এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit