বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

রাঙামাটিতে পিকনিকের ট্রলারে  বিদ্যুতের তারে শর্ট লেগে নিখোঁজ ১ আহত ২

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮৯ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমূখ গাঁথা ছড়া ব্রিজের পাশে পিকনিকের বোটে বিদ্যুতের তারে শর্ট লেগে একজন নিখোঁজ ও দুইজন গুরুতর আহত হয়েছে। 

২৩সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা সাত টায় মাইনীমূখ-গাথাঁ ছড়া ব্রিজের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রলার বোটের ছাদের উপরে বসা ছামাদুল হক(২৫) পিতা-আব্দুল হাই সাং গাঁথা ছড়া মতিন টিলা কে বিদ্যুতের মেইন তারের সাথে স্পর্শ করলে তাকে শর্ট করে ছামাদুলের সাথে থাকা মামুন (১৮) পিতা- নজরুল ইসলাম সাং গাঁথা ছড়া, নবাবপুর টিলা  এবং মোঃ রাসেল (২০)পিতা-মোঃ সাইফুল সাং- গাথাঁ ছড়া এর গায়ে স্পর্শ করলে মামুন ও রাসেল আহত হয়ে ট্রল্যারে পড়ে যায় এবং ছামাদুল পানিতে পড়ে ডুবে যায়। 

এব্যপারে লংগদু ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন বলেন আমাদের এখানে ডুবুরি নেই আগামীকাল সকালে রাঙামাটি থেকে ডুবুরি আসলে খুঁজবো। এব্যাপারে লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দিন বলেন খবর পাওয়ার সাথে সাথে আমরা সেখানে গিয়েছি এবং ফায়ার সার্ভিসকে খবর দিয়েছে । নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে  উদ্ধার অভিযান  চলছে।

না পাওয়া পর্যন্ত উদ্ধারাভিযান চলবে। এদিকে খবর পেয়ে মাইনী জোনের সেনাবাহিনীর একটি টিম, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং মাইনীমূখ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যৌথভাবে লোকাল ডুবুরি এনে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit