স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে প্রায় হেরেই যাচ্ছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এরপর সেল্টা ভিগোর বিপক্ষে যা হয়েছে তার রীতিমতো অবিশ্বাস্য! মাত্র ৮ মিনিটের ঝড়ে লন্ডভন্ড সেল্টা শিবির। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও তারা তারা জয় পায়নি। রবার্ট লেভানডফস্কির জোড়া গোলে সমতায় ফিরেছে। ৮৯ মিনিটে জোয়া কানসেলোর গোলে জয় ছিনিয়ে নিয়েছে ৩-২ ব্যবধানে।
শনিবার রাতে অলিম্পিক লুইস স্টেডিয়ামে লা লিগার শীর্ষে ওঠার লড়াইয়ে সেল্টার বিপক্ষে নামে বার্সা। এর আগে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে ছিল জিরোনা। কিন্তু নম্বর ওয়ান হওয়ার লড়াইয়ে নেমে কাতালান ক্লাবটি উল্টো আরও অবনতির দিকেই নেমে যাচ্ছিল।
ম্যাচের মাত্র ১৯ মিনিটেই পিছিয়ে পড়ে বার্সা। জর্গেন লারসেনের গোলে সেল্টা এগিয়ে যায়। প্রথমার্ধে দুই দল মিলিয়ে হয়েছে এই একটি গোলই। দ্বিতীয়ার্ধে গোল শোধ দেওয়ার বদলে উল্টো আরও একটি গোল হজম করে বার্সেলোনা। ৭৬ মিনিটে সেল্টার দ্বিতীয় গোলটি করেন গ্রিক ফরোয়ার্ড তাসোস ডভিকাস। ২-০ ব্যবধানে এগিয়ে সফরকারীরা ম্যাচ জয়ের দিকে এগোচ্ছিল। কিন্তু ম্যাচের মূল নাটকীয়তা আগেই তোলা ছিল শেষ মুহূর্তের জন্য।
বার্সেলোনার রোমাঞ্চকর প্রত্যাবর্তন শুরু হয় ৮১ মিনিটে। জোয়াও ফেলিক্সের অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান লেভানডফস্কি। এর চার মিনিট পরই কানসেলোর অ্যাসিস্টে সমতা আনা গোলটিও করেন এই পোলিশ স্ট্রাইকার। স্কোরলাইন হয় ২-২। এরপর সামাজিক মাধ্যমে বার্সেলোনার পোস্ট- ‘ওহ মাই গড’। তখনও হাতে কিছু সময় বাকি থাকায় দারুণ কিছুরই স্বপ্ন দেখছিল কাতালান শিবির।
৮৯ মিনিটে গাভির দারুণ ক্রস কাজে লাগিয়ে আগের গোলে অবদান রাখা পর্তুগিজ ডিফেন্ডার কানসেলো বার্সেলোনাকে এগিয়ে দেন ৩-২ ব্যবধানে। শ্বাসরুদ্ধকরা ম্যাচ শেষে বার্সেলোনা ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
এমন জয়ের পর উচ্ছ্বসিত বার্সা জাভি বললেন, ‘এটি দর্শনীয় একটি প্রত্যাবর্তন, আমরা শেষ পর্যন্ত বিশ্বাস করেছি, আমরা সাহস এবং বিশ্বাস দেখিয়েছি এবং এই প্রত্যাবর্তনটি নৃশংস।’
৮০ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়া নিয়ে বলেন, ‘আমরা অনেক বিশৃঙ্খলা করেছি। আমরা এগুলো বিশ্লেষণ করব। আমি এখানে আমার বুক দেখাতে আসিনি কারণ আমরা প্রথম অংশটি ভালভাবে সাজাতে পারিনি। ফুটবলাররা শেষ পর্যন্ত লড়াই করেছেন তা গুরুত্বপূর্ণ। হেরে যাওয়ার পর তা করার চেয়ে জয়ের পরে জিনিসগুলো সংশোধন করতে পারা ভালো। আরেকটি ইতিবাচক পয়েন্ট
এই জয়ে লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে গেছে গতবারের চ্যাম্পিয়নরা। ৬ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ১৬। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ১৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১১:৪৮