বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

ক্রিকেটে ‘ভদ্রতা’ দেখাল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৮ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে বিতর্কিত নিয়মগুলোর মধ্যে অন্যতম মানকাডিং আউট। বোলার বোলিং অ্যাকশন শেষ করার আগেই নন স্ট্রাইকার যদি পপিং ক্রিজ ছেড়ে যান, তাহলে স্ট্যাম্প ভেঙে দিয়ে তাকে রানআউট করা হয়, সেটিকে মানকাডিং বলা হয়। ভারতের সাবেক ক্রিকেটার ভিনু মানকাডের নামানুসারে এই নাম দেওয়া হয়েছে।

ক্রিকেটীয় আইনে এটা বৈধ আউট। ফিল্ড আম্পায়ার টিভি আম্পায়ারের সাহায্যে নিয়ে রিভিউ দেখে আউটের সিদ্ধান্ত দেন। কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস ও বোলার হাসান মাহমুদ আম্পায়ারের সাথে কথা বলে ড্রেসিংরুমের দিকে ফিরে যাওয়া ব্যাটসম্যান ইশ সৌধিকে মাঠ থেকে বের হওয়ার আগেই ক্রিজে ফেরান।  

টাইগারদের এই ভদ্রতায় মুগ্ধ ক্রিকেট হন ব্যাটসম্যান ইশ সৌধি। তিনি উইকেটে ফিরে নিজের হাত থেকে ব্যাট মাটিতে ফেলে দিয়ে হাতের গ্লাভস খুলে বোলার হাসান মাহমুদের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় কর্মোদন করেন। টাইগারদের এই ভদ্রতায় মুগ্ধ সমর্থকরা। ক্রিকেট যতদিন থাকবে মিরপুর শেরেবাংলার এই ঘটনা ক্রিকেটে স্মৃতি হয়ে থাকবে। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit