বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন। সুপার এল নিনোর কারণে অতিরিক্ত ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যু হতে পারে: গবেষণা শাহবাজের অনুরোধে ইসলামাবাদ অভিমুখী লংমার্চ স্থগিত করল জামায়াত দেশের সামগ্রিক উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে ইএসডিও’র মত বিনিময় সভা। 

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৯ Time View
রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে বেসরকারি সংস্থা ইএসডিও সভাকক্ষে ২৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে সংস্থাটির প্রেমদীপ প্রকল্পের আওতায় স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংস্থার প্রকল্প মনিটরিং এন্ড ইজালুয়েশন কো অর্ডিনেটর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে সভায়  উপস্থিত ছিলেন রানীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি কুশমত আলী,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী,সহ সভাপতি হুমায়ুন কবির ,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন,আরেক প্রেসক্লাব সম্পাদক-মোঃ বিপ্লব , সদস্য জিয়াউর রহমান, আনোয়ার হোসেন জীবন ও খুরশিদ আলম শাওন প্রমুখ অংশ নেন। এছাড়াও প্রকল্পের অনান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। 
এসময় স্বাগত বক্তব্য দেন ,মোস্তাকুর রহমান,আরতি পাহান , সফিকুল ইসলাম শিল্পী, হুমায়ূন কবির, বিপ্লব প্রমূখ । আদিবাসিদের জীবন-মান উন্নয়নে ইএসডিও’র গৃহীত পরিকল্পনা ও পদক্ষেপ সম্বলিত প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার উপজেলা ম্যানেজার খায়রুল আলম ।মত বিনিময় পর্বে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ তুলে ধরেন। সংস্থার কর্মকর্তারা স্থানীয় আদিবাসীদের সার্বিক উন্নয়নে প্রকল্প বাস্তবায়িত কার্যক্রম তুলে ধরার জন্য সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন। এই সাথে তারা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় প্রায় ১০০০ জন উপকারভোগী আদিবাসীর জীবন মান উন্নয়নের কথা তুলে ধরা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit