বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

দুর্গাপুরে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায় করায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উবায়দুর রহমান সাহেলের নেতৃত্বে পৌর শহরের হাসপাতাল রোড সংলগ্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্য ৩০০ টাকা হলেও কোন কোন প্রতিষ্ঠান রোগীদের কাছ থেকে ৬০০ এবং ৪০০ টাকা আদায় করায় হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ফারিহা ডায়াগনস্টিক সেন্টার কে অতিরিক্ত ফি আদায়ের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোছাঃ জেবুন্নেছা, আবাসিক মেডিকেল অফিসার মাকসুদা আক্তার রিমি, মেডিকেল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম রায়হান, স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. আলী আকবর সহ দুর্গাপুর থানা পুলিশের একটি দল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উবায়দুর রহমান সাহেল যুগান্তর কে বলেন, ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়ায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এছাড়া যেসকল ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স নবায়ন নেই সেগুলোকে নবায়নের জন্য এক মাস সময় বেঁধে দেয়া হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।

 

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit