শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

 যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা, মরদেহ মিলল বাগানে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলায় এক যুবলীগ নেতাকে গলা কেটে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি। নিহত মোহাম্মদ রনি পলোয়ান (৩২) চাটখিল পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সুন্দলপুর গ্রামের পলোয়ান বাড়ির শাহজাহানের ছেলে এবং চাটখিল পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিল। সে পেশায় একজন সিএনজি চালক ছিল।    
শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে পুলিশ চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দলপুর এলাকার ফটিক বাড়ির বাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ লাশের পাশ থেকে একটি দা, দুই জোড়া জুতা, একটি খাতা, সিগারেট ও কিছু তাস উদ্ধার করে।    
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রনির দুই বাড়ির পাশের বাড়ি হচ্ছে ফটিক বাড়ি। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ওই বাড়ির এক নারী বাগানে গেলে রনির রক্তাক্ত লাশ বাগানে পড়ে থাকতে দেখে শৌরচিৎকার করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে নিহত রনির পরিবারের সদস্যরা লাশ দেখতে গিয়ে সনাক্ত করে এটি রনির লাশ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়।  ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা ওই যুবককে অন্য কোথাও হত্যা করে এখা‌নে লাশ ফে‌লে গে‌ছে। 

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। বাগান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যার কারণ এখনো জানা যায়নি। হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ।

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit