বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

শুরুতেই মোস্তাফিজের শিকার, ফিরলেন উইল ইয়ং

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১২ Time View

ডেস্কনিউজঃ ইনিংসের শুরুর বলেই চার হজম করেছিলেন। পরের ওভারে বল হাতে দেন বড় এক বাউন্সার, তাতেও হয় চার রান। তবে ছন্দে ফিরতে বেশি সময় নেননি মোস্তাফিজুর রহমান। তার নিখুঁত শর্ট বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরেছেন কিউই ওপেনার উইল ইয়ং।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অভিষেক খালেদের

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। চোটের কারণে এই ম্যাচের টাইগার একাদশে নেই পেসার তানজিম হাসান সাকিব। গত রাতে দলে অন্তর্ভুক্ত হওয়া পেসার হাসান মাহমুদ আছেন একাদশে। এছাড়া অভিষেক হচ্ছে ডানহাতি পেসার সৈয়দ খালেদ আহমেদের। সিলেটের এই ডানহাতি পেসার বাংলাদেশের হয়ে ১৪৬তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক খেলছেন।

প্রথম ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তিন পেসার আর দুই স্পিনার আজ একাদশ সাজিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ একাদশ- তামিম ইকবাল, লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্যর সরকার, তাউহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহাদী, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ- ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

কিউএনবি/বিপুল/২৩.০৯.২০২৩/ দুপুর ২.২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit