বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

মানসিক চিকিৎসার ক্ষেত্রে সামাজিক বাধাসমূহ দূর করতে হবে– ঢাবি উপাচার্য

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে বলেছেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য স্মার্ট ফোন, ডিজিটাল প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ এবং মানসিক চিকিৎসার ক্ষেত্রে সামাজিক বাধাসমূহ দূর করতে হবে। আজ ২২ সেপ্টেম্বর (২০২৩) শুক্রবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘কমিউনিটি ভিত্তিক মানসিক স্বাস্থ্য: বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার ব্যবধান কমিয়ে আনার চাবিকাঠি’ শীর্ষক ৪-দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ এবং বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি যৌথভাবে এই সম্মেলন আয়োজন করেছে।
বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি’র সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান এবং ব্রিটিশ সাইকোলজিক্যাল সোসাইটির সাবেক সভাপতি ড. গ্রাহাম পাওয়েল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি’র সাধারণ সম্পাদক ড. মো. শাহানূর হোসেন। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারপার্সন মিসেস জোবেদা খাতুন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মানসিক স্বাস্থ্য সেবা খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেন, দেশের কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে তাদের প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বলেন,  ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সেবা খাতের পেশাজীবী সংকট নিরসন করা সম্ভব। দেশের কমিউনিটি ক্লিনিকসমূহও এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন। উপাচার্য বলেন, মানসিক চাপ ও বিষণœতা নিয়ন্ত্রণে সকলকে দক্ষতা অর্জন করতে হবে। অবহেলিত, বি ত ও হতাশাগ্রস্ত মানুষকে সমাজ ও কর্মের মধ্যে সম্পৃক্ত করতে হবে। মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করার উপরও তিনি গুরুত্বারোপ করেন।মূল প্রবন্ধে জানানো হয়, বাংলাদেশের ১৮ দশমিক ৭ ভাগ প্রাপ্ত বয়স্ক এবং ১২ দশমিক ৬ ভাগ শিশু-কিশোর মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। দেশের ৯২ ভাগ লোক মানসিক রোগের কোন চিকিৎসা গ্রহণ করে না। এই বিশাল জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দেশে মানসিক স্বাস্থ্য পেশাজীবীর অপ্রতুলতা রয়েছে।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit