বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

‘হাতে সময় নেই’, কেন বললেন জাতিসংঘ মহাসচিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বনেতাদের একটি জলবায়ু শীর্ষ সম্মেলনে সতর্ক করেছেন যে পরিবেশগত বিপর্যয় এড়াতে হলে খুব বেশি সময় আর বাকি নেই।

গতকাল বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের দিনব্যাপী সিম্পোজিয়ামের শুরুতে গুতেরেস বিশ্ব নেতৃবৃন্দকে বলেন, আমাদের অবশ্যই কথা চালাচলি, পারস্পরিক দোষারোপ এবং জীবাশ্ম জ্বালানি থেকে বিলিয়ন ডলার আয়ের স্বার্থে নগ্ন লোভের কারণে নষ্ট হয়ে যাওয়া সময় পূরণ করতে হবে।

গুতেরেসের উদ্বোধনী বক্তব্যের পর ব্রাজিল, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত পলিনেশিয়ান দ্বীপ রাষ্ট্র টুভালুসহ ৩৪টি দেশের প্রতিনিধিত্বকারী রাষ্ট্রপ্রধান বক্তব্য রেখেছে।

দুটি বৃহত্তম অর্থনীতির রাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং চীন, যারা সবচেয়ে বেশি পরিবেশ দূষণ ঘটায়, তারা লক্ষ্যণীয়ভাবে বক্তাদের তালিকা থেকে বাদ পড়েছে। যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি এতে উপস্থিত ছিলেন।

গুতেরেস বলেন, বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে স্থানান্তর চলছে, তবে সেই অগ্রগতি কয়েক দশক বিলম্বিত হয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিগুলো উন্নয়নশীল বিশ্বকে সবচেয়ে বেশি আঘাত করছে এবং এর জন্য সিংহভাগ দায়ী উত্তরের দেশগুলো। কিন্তু আলোচনা শুধুমাত্র উত্তরের সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর দূষণ রোধের ওপর সীমাবদ্ধ ছিল না।

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বৈশ্বিক দক্ষিণের দেশগুলোকে জলবায়ু উদ্যোগে স্বাধীনভাবে অর্থায়ন করার জন্য তাদের বিপুল অর্থের সমষ্টিগত সংস্থান একত্রিত করার আহ্বান জানিয়েছেন।

এই মাসের শুরুর দিকে প্রকাশিত জাতিসংঘের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৈশ্বিক তাপমাত্রা আগামী দশকে প্রাক-শিল্প গড়ের চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পথে রয়েছে। এটি জলবায়ু পরিবর্তনকে হ্রাস করার যুদ্ধে একটি সর্বোচ্চ সীমা হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত।

সূত্র: ভয়েস অব আমেরিকা

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit