বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

শীর্ষস্থান দৃঢ় করল আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সর্বশেষ র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। তালিকা অনুযায়ী, শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি রেটিং পয়েন্ট বাড়িয়েছে আর্জেন্টিনা। তাতে দুইয়ে থাকা ফ্রান্সের সঙ্গে তাদের ব্যবধানও বেড়েছে অনেকটা।  এবারের র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার রেটিং পয়েন্ট এসেছে ১৮৫১.৪১। জুলাই মাসে প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে যেটা ছিল ১৮৪৩.৭৩। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় ৭.৮ রেটিং পয়েন্ট বেড়েছে লিওনেল মেসির দলের। 

আর্জেন্টিনার রেটিং পয়েন্ট বাড়লেও কমেছে তাদের নিকট প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের রেটিং পয়েন্ট। ইউরো বাছাইয়ে জার্মানির কাছে হেরে ২.৭৮ রেটিং পয়েন্ট কমেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে র‌্যাঙ্কিংয়ে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি কিলিয়ান এমবাপ্পের দলের। 
 
আর্জেন্টিনার মতো বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা ভালো করেছে ব্রাজিলও। তাতে রেটিং পয়েন্ট বেড়েছে নেইমারের দলেরও। কিন্তু অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তিনেই থাকছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
 
শীর্ষ দশের মধ্যে এক ধাপ এগিয়েছে পর্তুগাল। ইউরো বাছাইয়ে দুই ম্যাচ জিতে ৯ নম্বর থেকে আটে উঠে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। পর্তুগিজদের উন্নতিতে অবনমন হয়েছে ইতালির। দশ নম্বরে আছে স্পেন।
 
র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি বাংলাদেশেরও। তবে আফগানদের বিপক্ষে উজ্জীবিত ফুটবল খেলায় ১.৭৯ রেটিং পয়েন্ট বেড়েছে জামাল ভূঁইয়ার দলের।  ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৯ নম্বর অবস্থানে আছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit